
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ৩ টি-টোয়েন্টিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি স্মৃতি মান্ধানা। করেন মাত্র ৪০ রান। সিরিজের চতুর্থ ম্যাচে এসে ঠিকই জ্বলে উঠলেন ভারতের সহ-অধিনায়ক। তাতেই দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন এই ব্যাটার।
কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন অপরাজিত ৮০ রান এনে দেন স্মৃতি। এই ইনিংস খেলার পথে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। স্মৃতির আগে তিনজন ক্রিকেটার এই কীর্তি গড়েন।
ব্যাট করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হন ভারতের দুই ওপেনার স্মৃতি ও শেফালি বার্মা। উদ্বোধনী জুটিতে ১৬২ রান তোলেন দুজন। ১১ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল স্মৃতির ৪৮ বলের ইনিংস। এদিন ২৭ রান করতেই ১০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।
স্মৃতির আগে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সুজি বেটস ও শার্লট এডওয়ার্ডস। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তবে ইনিংসের হিসেবে দ্রুততম ১০ রানের ক্লাবে প্রবেশ করলেন স্মৃতি। এই মাইলফলক স্পর্শ করতে তাঁর লাগল ২৮১ ইনিংস। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ২০১৩ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্মৃতির।

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
৫ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
৭ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৭ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
৯ ঘণ্টা আগে