মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে নিয়ে আর কোনো শঙ্কা নেই। বাংলাদেশি পেসারকে নিয়ে আজ এই সুসংবাদ দিয়েছে তাঁর বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা দলের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল বলেছেন, ‘মোস্তাফিজুর রহমানের অবস্থা এখন স্থিতিশীল ও বিপদমুক্ত। তাঁর মাথায় পাঁচটি সেলাই পড়েছে এবং আজ থেকে চোটের জায়গায় ড্রেসিং শুরু হয়েছে। আশা করি, আগামীকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।’
এবারের বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা। আগামীকাল চট্টগ্রাম পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে প্লে অফ নিশ্চিত করে ফেলা আরেক দল রংপুর রাইডার্সের। তবে এ ম্যাচে মোস্তাফিজ খেলবেন কিনা সেটি জানায়নি কুমিল্লা।
গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেট অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় মোস্তাফিজকে। সেদিনই চোট গুরুতর নয় বলে জানান ফ্র্যাঞ্চাইটির ফিজিও সজল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘটনাটি ঘটে। মোস্তাফিজ নেটে বল করার পর পুনরায় বোলিংয়ের জন্য নিজের জায়গায় ফিরছিলেন। সে সময়ই সতীর্থ ম্যাথিউ ফোর্ডের একটি শট তাঁর মাথায় লাগে। তাৎক্ষণিকভাবে তাঁকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৬ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৩৮ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে