
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গলে প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্সের পর এমন পরাজয়ে বেশ হতাশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূলত ব্যাটিং ব্যর্থতায় হারের বড় কারণ বাংলাদেশের। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে সফরকারীরা। প্রথম টেস্ট হয়েছিল ড্র।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, তারপর এই টেস্টের পারফরম্যান্স খুবই হতাশাজনক। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মান অনুযায়ী হয়নি। সুযোগ ছিল, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’
ব্যাটিং নিয়ে অসন্তোষের পাশাপাশি টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, ‘আমি এখনো মনে করি আমাদের আগে ব্যাট করা উচিত ছিল। উইকেটটা একটু ধীর গতির, কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি সেটা গ্রহণযোগ্য নয়। আমরা সহজ রাস্তা খুঁজেছি আর সেই সময় ভুল করেছি ব্যাটিংয়ে।’
তবে হারের মাঝেও এটুকু স্বস্তি পেয়েছেন তৃতীয় দিনের বোলিংয়ে। স্পিনাররা দারুণ বোলিং করেছেন। শান্ত বলেন, ‘তবে তৃতীয় দিনে যেভাবে আমরা বোলিং করেছি, এই ধরনের কন্ডিশনে সেটা দেখা সত্যিই ভালো লেগেছে। আশা করি ছেলেরা ভবিষ্যতে আরও ভালো করবে।’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৮ ঘণ্টা আগে