ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কাল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী পরশু। প্রতিপক্ষ মালয়েশিয়া, যারা র্যাঙ্কিংয়ে (১৩৬) এগিয়ে এবং সাম্প্রতিক সময়ে ফুটবলে বেশ উন্নতি করেছে। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা র্যাঙ্কিং নিয়ে ভাবতে রাজি নন হামজা চৌধুরী। তাঁর বার্তা পরিষ্কার—বাংলাদেশ কাউকে ভয় পেতে আসেনি।
ইন্দোনেশিয়ার জাকার্তায় দলে যোগ দিয়ে অনুশীলন করেছেন হামজা। সেখানেই আসন্ন টুর্নামেন্ট নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন লেস্টার সিটিতে খেলা বাংলাদেশের তারকা এই মিডফিল্ডার। তাঁর চোখে, শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগটাই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। একই সঙ্গে ম্যাচগুলো থেকে যতটা সম্ভব পয়েন্ট তুলে নেওয়াকে নিজেদের লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। তবে এটি আমাদের জন্য শেখারও একটা সুযোগ। যত বেশি সম্ভব অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে চাই, যাতে আমাদের দেশকে গর্বিত করতে পারি।’
জাকার্তায় পৌঁছে পরিবেশ নিয়েও সন্তুষ্ট হামজা। স্থানীয় মানুষের আতিথেয়তা, ফুটবলের প্রতি আগ্রহ এবং অনুশীলনের সুযোগ-সুবিধা তাঁকে মুগ্ধ করেছে। বললেন, ‘ঠিক যেমনটা আশা করেছিলাম, (স্থানীয় মানুষের আতিথেয়তা) তেমনই। খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, খুবই ভালো মানুষ। এখানকার ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেশি এবং সুযোগ-সুবিধাগুলোও খুবই চমৎকার। হ্যাঁ, আমি শুক্রবারের ম্যাচ খেলতে উন্মুখ হয়ে আছি। দেখা যাক, আমরা কেমন করি।’
প্রতিপক্ষ মালয়েশিয়াকে অবশ্য যথেষ্ট সমীহ করছেন হামজা। তাঁর মতে, দলে মানসম্পন্ন খেলোয়াড়ের পাশাপাশি ভালো একজন কোচও আছেন। সাম্প্রতিক সময়ে দেশটির ফুটবলে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটিও অজানা নয় হামজার, ‘তাদের র্যাঙ্কিং ভালো। দলে বেশ কিছু ভালো মানের খেলোয়াড় আছে এবং কোচও ভালো। ফুটবলের ওপর দেশটি অনেক গুরুত্ব দিচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বেও তারা কতটা এগোতে পারে, সেটি দেখার বিষয়। তাদের একটি শক্তিশালী দল আছে।’

আসিয়ান কাপে বাংলাদেশ দলে জায়গা পাওয়া তিন নতুন মুখের একজন ফারহান আলী ওয়াহিদ। এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তবে পরিবারের সবাই বাঙালি বলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১৯ মিনিট আগে
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে হতে যাওয়া সে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিস আল ইসলামের। পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম—গত কয়েক বছর ধরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকাটা লম্বা হচ্ছে। শুধু তা-ই নয়, কখনো কখনো আগের ফ্র্যাঞ্চাইজি তাঁদের রেখে দিচ্ছে। বাংলাদেশি ক্রিকেটারদের ফেসবুকে ছবি পোস্ট করলেই সেখানে অনেক প্রত
৫ ঘণ্টা আগে