প্রস্তুত ছিল সব। উইকেটের ওপর বসানো হয় স্টাম্প । টস এর আনুষ্ঠানিকতা সারার জন্য রাখা হয় দুটি মাইকও। এমন সময় হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় মিরপুর শেরেবাংলার আকাশ। বিকেল চারটার দিকে মাঠকর্মীরা মুহূর্তেই স্টাম্প উপড়ে ফেলে কাভারে ঢেকে দেন উইকেট।
কিন্তু তখনো বৃষ্টি নামেনি। বৃষ্টি আসবে আসবে—এমন করে চলল ৫০ মিনিট। ৪টা ৪৮ মিনিটের দিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলে মাঠকর্মীরা কাভারে ঢেকে দেন আউটফিল্ডও। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে মাঠে।
এর আগে বিকেল চারটার দিকে দুই দলই মাঠে পৌঁছে। তবে তৃতীয় টি–টোয়েন্টি শুরু হতে এক ঘণ্টা সময় আছে। মিরপুর স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো বলে বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যে খেলাও শুরু করা যায়। এখন বৃষ্টি কখন থামবে সেই অপেক্ষায় দুই দল।

অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
২ ঘণ্টা আগে
আইপিএল শেষ হওয়ার পর ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে অজিরা। কিন্তু এই দুই সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজলউডের মতো তারকা পেসারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগে
চোটে পড়ায় দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা এক রকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। আজ কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পাননি কারভাহাল। শুধু তিনিই নন, কোনো রিয়াল মাদ্রিদের ফুটবলার জায়গা পাননি স্পেনের বিশ্বকাপ দলে।
৩ ঘণ্টা আগে
অ্যানফিল্ডে এমন অনেক সন্ধ্যা এসেছে, যখন আলোটা একটু অন্যরকম ছিল। গ্যালারির লাল সমুদ্র, ‘ইউ নেভার ওয়াক অ্যালোন’-এর সম্মিলিত সুর, আর মাঝখানে এক মানুষ দৌড়াচ্ছেন, কাটব্যাক দিচ্ছেন, গোল করছেন, হাত দুটো মেলে উদযাপন করছেন। গত নয় বছরে মোহামেদ সালাহকে নিয়ে অলরেড ভক্তদের কাছে এই দৃশ্য যেন অভ্যাসে পরিণত হয়েছিল।
৪ ঘণ্টা আগে