
মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলিদের কল্যাণে গত বছর প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে আবারও শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের এই মহাদেশীয় লড়াই।
যুব এশিয়া কাপের দশম সংস্করণে এবারও দুই গ্রুপে খেলবে ৮টি দল। ‘এ’ গ্রুপে বর্তমান রানার্সআপ আরব আমিরাতের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও জাপান। আমিরাতের কাছে হেরে সর্বশেষ যুব এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। ভারত বিদায় নিয়েছিল বাংলাদেশের কাছে হেরে।
‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ পর্বে ‘মৃত্যুকূপও’ বলা যায় এটি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। ২৯ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
১ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ৩ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে তারা শ্রীলঙ্কার সঙ্গে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৬ ডিসেম্বর দুই মাঠে হবে দুই সেমিফাইনাল। ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
৬ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
৭ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
৭ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
৮ ঘণ্টা আগে