প্রথম দিন ভুগতে দেখা গেছে নিউজিল্যান্ডকে। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিনে তার থেকেও বেশি ভুগতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন দাপট দেখাল ব্ল্যাক ক্যাপসরা। দ্বিতীয় দিনের খেলা শেষ ৯৬ রানে এগিয়ে আছে স্বাগতিক দল।
২৩১ রানে ৯ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। এদিন আর কোনো রান না করেই গুটিয়ে যায় তাদের ইনিংস। বোলারদের যৌথ প্রচেষ্টায় ওয়েস্ট ইন্ডিজকে হাতের নাগালেই রাখতে পেরেছে কিউইরা। কেমার রোচ, জেডন সিলস, ওজাই শিল্ডস ও জাস্টিন গ্রিভস দুটি করে উইকেট নেন।
জবাবে দলীয় ১০ রানে ২ উইকেট হারালেও ত্যাজনারায়ণ চন্দরপল ও শাই হোপের ব্যাটে ধাক্কা সামাল দেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে দুজন। ডাফির করা ৪৩ তম ওভারের শেষ বলে টম লাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫৬ রান করা হোপ। এরপরই তাসের ঘরে পরিণত হয় ক্যারবীয়দের ব্যাটিং লাইন।
শেষ ৬৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৮ উইকেটের মধ্যে পাঁচটাই নেন ডাফি। সফরকারীদের শেষ ৭ ব্যাটারের পাঁচজনই ফেরেন এক অঙ্কের কোটায়। এর মধ্যে চারজনই খুলতে পারেননি রানের খাতা। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করা চন্দরপলকে বিদায় করেন জাকারি ফোকস। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসে ৫ উইকেটের দেখা পেলেন ডাফি। তাঁর খরচ ৩৪ রান। ৪৩ রানে ৩ উইকেট নেন ম্যাট হেনরি।
৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। বিনা উইকেটে ৩২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা। টম লাথাম ১৪ ও ডেভন কনওয়ে ১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১ ঘণ্টা আগে
গুজরাট টাইটানসের কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। ৮২ রানে হেরে গেছে প্যাট কামিন্সের দল। লজ্জাজনক হারের পর শাস্তিও পেলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক প্যাট কামিন্স। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।
৪ ঘণ্টা আগে