
অন্তিম মুহূর্তের গোলে হংকং ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। গতকাল এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ৪–৩ ব্যবধানে হারায় মূল পর্বে উঠার সম্ভাবনা কার্যত শেষ করেছে হাভিয়ের কাবরেরার দল। তবে এই হার থেকেও বাংলাদেশের প্রাপ্তি দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
হামজা চৌধুরী, শমিম শোম, ফাহমিদুল ইসলামদের মতো দারুণ কিছু ফুটবলার পেয়ে বদলে যাওয়া দেশের ফুটবল নিয়ে নতুনকরে স্বপ্ন দেখতে শুরু করেছে ভক্তরা। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ঘিরেও উন্মাদনার কমতি ছিল না। গতকাল ম্যাচ দেখতে আগেভাগেই জাতীয় স্টেডিয়ামে হাজির হন সমর্থকরা। ঘরের মাঠে নিজেদের জয়ের অপেক্ষায় ছিল সবাই। হেরে যাওয়ায় কষ্ট নিয়ে ফিরেছে সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজাদের জানিয়েছেন সান্ত্বনা। হংকংয়ের কাছে হারলেও ভক্তদের এই ভালোবাসাই ফুটবলের জন্য বড় পাওয়া বলে মনে করেন তামিম।
আজ রাজধানীর একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে তামিম বলেন, ‘অবশ্যই ফলটা আমাদের পক্ষে ছিল না। কিন্তু আমার কাছে সব সময় জিত-হার নয়, বরং যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ মনে হয়, তা হলো-বাংলাদেশের ফুটবল এখন যে পরিমাণ ভালোবাসা পাচ্ছে, মানুষ মাঠে যাচ্ছে, বাচ্চারা মাঠে যাচ্ছে, পরিবারগুলো একসঙ্গে যাচ্ছে খেলা দেখতে, বাংলাদেশকে সাপোর্ট করতে-এটাই সবচেয়ে বড় ব্যাপার।’
বাকিদের মতো এই হারের কষ্ট ছুঁয়ে গেচেন তামিমকেও, ‘এটা দুঃখজনক। ফুটবল আসলে আমার পেশা না। কিন্তু আমার জন্য কিংবা মাঠে ছিল বা খেলা দেখেছে এমন সবার জন্যই হৃদয়বিদারক। একই সঙ্গে আমি খুশি এই কারণে যে, একটা সময় মনে হচ্ছিল ম্যাচ একপেশে হয়ে যাচ্ছে। সেখান থেকে ৩–৩ সমতা আনা এবং শেষ পর্যন্ত হারা। আমার মনে হয় এই ম্যাচে ইতিবাচক আছে।’

শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
২ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ এবার নেপালকে পেল সেমিফাইনালেই। ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী মার্ক কক্সের শিষ্যরা।
৪ ঘণ্টা আগে