মাঝে ছন্দ হারিয়ে ফেলা লিটন দাস আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে রানে ফিরেছেন। ম্যাচ শেষে জানিয়েছেন, বেশ চাপেই ছিলেন তিনি। এই চাপ থেকে মুক্তি পাওয়া লিটন স্ত্রীকে কৃতিত্ব দিয়েছেন।
নিজের সর্বশেষ আট ম্যাচে লিটনের রান ছিল ১০১। মাঝে চোটও বেশ ভুগিয়েছে তাঁকে। লিটনের জন্য চ্যালেঞ্জটা একটু বেশিই ছিল। দলের ব্যাটিং বিপর্যয়ে সেই চাপটা যেন আরও বেশি অনুভব করেছেন লিটন। যে লিটনের স্ট্রোকের ফুলঝুড়ি ছোটাতে সময় লাগে না, সেই তিনি প্রথম বাউন্ডারি পেতে অপেক্ষা করেছেন ৩৭ বল। ম্যাচ শেষে চাপ নিয়ে বলতে গিয়েই স্ত্রী সঞ্চিতা দাসকে কৃতিত্ব দিলেন লিটন, ‘করোনার পর আন্তর্জাতিকে ফেরাটা একটু কঠিন হয়ে গেছে। মাথায় অনেক চিন্তা ছিল যে ভালো করতে হবে। পরিস্থিতিও কঠিন ছিল। চেষ্টা করেছি যে ইনিংসই খেলি না কেন যেন ভালো করতে পারি। দলকে কিছু দিতে পারি। পাশাপাশি সিনিয়র খেলোয়াড়েরা সমর্থন দিয়েছেন। পরিবার, বিশেষ করে স্ত্রীর কাছ থেকে সমর্থন পেয়েছি।’
আজ হারারের উইকেট ছিল যথেষ্ট কঠিন। কঠিন এই উইকেটে কীভাবে সফল হয়েছেন, সেটিও জানালেন লিটন, ‘চেষ্টা করেছি ২০-২৫ ওভার পর্যন্ত টেস্টের মতো ব্যাটিং করে যাওয়ার। চিন্তা করেছি যে কন্ডিশন এখন আমার অনুকূলে নয়। কঠিন সময়টা কাটিয়ে উঠতে হলে উইকেটে থাকতে হবে। তাহলেই পরের ধাপে যেতে পারব। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আসার পর খেলাটা বদলে যায়। ওরা যখন স্পিন আনে তখন পিচে ব্যাটিং করাও সহজ হয়।’
ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে পিছলে পড়ে গিয়ে ডান হাতের কবজিতে চোট পেয়েছেন লিটন। পরে তো ফিল্ডিংয়েই নামতে পারেননি। চোটটা অবশ্য গুরুতর নয় বলেই জানিয়েছেন লিটন।

৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
২৬ মিনিট আগে
জাতীয় লিগের (এনসিএল) ম্যাচ খেলতে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের চার খেলোয়াড়ের আটটি লাগেজ গায়েব হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাড়া করা কাভার্ড ভ্যানে দলের খেলোয়াড়দের ৫৪টি লাগেজ রাজশাহীতে আনা হচ্ছিল। গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যানটি রাজশাহী এসে পৌঁছায়। তখন
১ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৭ ঘণ্টা আগে