
ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা করা ব্রাদার্স ইউনিয়নের জন্য নতুন কিছু নয়। এমন নেতিবাচক ঘটনায় বারবার খবরের শিরোনাম হয় দলটি। এবারও ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। ম্যাচ বর্জন করেছেন ক্রিকেটাররা।
বিকেএসপির চার নম্বর মাঠে হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অগ্রণী ব্যাংক-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ। ক্রিকেটাররা মাঠেও গিয়েছিলেন। কিন্তু পারিশ্রমিক নিয়ে ঝামেলা না মেটায় ম্যাচ বর্জন করেছেন তাঁরা। ব্রাদার্সের অভিজ্ঞ অলরাউন্ডার সোহাগ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আপনারা তো জানেন, এবার রেলিগেশন লিগ নেই। কম টাকায় ক্রিকেটাররা খেলছে। টুর্নামেন্ট শুরুর আগে ২০ শতাংশ টাকা দিয়েছে। ঈদের আগে দেওয়ার কথা ছিল ৩০ শতাংশ। সেখানে অনেকে খাম খুলে দেখে ৩০০০ টাকা, ৬০০০ টাকা, এটা কি কিছু হয় বলেন? আমরা অনেকেই সেই টাকা ফেরত দিয়েছি।’
ঈদুল আজহার ছুটির আগে ২৩ মে সবশেষ খেলেছেন ক্রিকেটাররা। উৎসবের আগে ক্রিকেটারদের খামে করে যে টাকা দেওয়া হয়েছিল, তখন অনেকে কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন সোহাগ। তবু ক্রিকেটাররা আশা ছাড়েননি। পারিশ্রমিক ঠিকঠাক বুঝে পাবেন বলে তাঁরা চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করেছেন সোহাগ। আজকের পত্রিকাকে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘‘আমরা ঈদের পর ২ জুন খেলেছি। ৩ জুন আমিন খান হজ থেকে দেশে ফিরেছেন। তিনি বলেছেন, ‘খেললে খেল, তা না হলে নিচের দিকে নামিয়ে দেওয়া হবে।’ গত রাতেও আমরা গ্রুপ কলে তাঁর সঙ্গে কথা বলেছি। তখনো তিনি একই কথা বলেছেন।’’
আজ সকাল ৯টায় দেশের বিভিন্ন স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের ছয় ম্যাচ। একমাত্র অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ বাদে বাকিগুলো চলছে। ৯ ম্যাচে ১ জয় ও ৮ হারে ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে ব্রাদার্স। ১২ দলের মধ্যে সবার ওপরে থাকা মোহামেডানের পয়েন্ট ১৪। ৮ ম্যাচ খেলে তারা সাতটিতেই জিতেছে। হেরেছে ১ ম্যাচ। অবনমন থাকলেও এবারের ডিপিএলে থাকছে না রেলিগেশন লিগ।

আন্তর্জাতিক ফুটবলে হামজা চৌধুরীর ক্যারিয়ার কেবল ১৫ মাসের। এই সময়ের মধ্যেই তিনি বাংলাদেশ দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন। দেশে তো বটেই, বিদেশের মাঠেও বাংলাদেশের ম্যাচের সময় গ্যালারি ‘হামজা, হামজা’ স্লোগানে মুখর হয়ে ওঠে। অল্প সময়ে ছেলে যেভাবে খ্যাতি অর্জন করেছেন, তা দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না বাবা
১১ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ কীভাবে দেখব—গত কদিন ধরেই বাংলাদেশের ফুটবল ভক্তরা এমন অনিশ্চয়তার মধ্যে ছিলেন। অবশেষে কেটেছে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সংকট। সময় টিভি, বিটিভি, টি-স্পোর্টস—দেশের এই তিন টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।
১ ঘণ্টা আগে
ইউরোপীয় কোনো দলের বিপক্ষে এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সান মারিনো। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। লর্ডসে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আজ খেলবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা র
২ ঘণ্টা আগে
র্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর একটি ফ্রান্স। সবশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট। সেই দলটি গতকাল হোঁচট খেল আইভরি কোস্টের কাছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন এমন হার দলটির জন্য সতর্কবার্তাই বটে।
৩ ঘণ্টা আগে