টি-টোয়েন্টি সংস্করণে সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। তার ওপর কিছুদিন ধরে তিন সংস্করণে এই ক্রিকেটারের থাকা না থাকা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। গণমাধ্যমে এও খবর বেরিয়েছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি সংস্করণ ছাড়ছেন মুশফিক। তবে মুশফিক নিজে জানালেন ভিন্ন কথা, আপাতত এমন ভাবনা নেই তাঁর।
আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেন মুশফিক। অবসর বিষয়ে প্রশ্ন করা হলে মুশফিক বলেন, ‘না, আমার এ রকম কোনো ইচ্ছে নেই আপাতত।’
বাংলাদেশের হয়ে তিন সংস্করণে আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছে মুশফিকের। তিনি বলেছেন, ‘ইচ্ছে আছে বাংলাদেশের জন্য যতটুকু সুযোগ আসবে এবং আমাকে যে যে সংস্করণে চাইবে, আমার ফিটনেস ধরে রেখে ততদিন ভালো করার চেষ্টা করব।’
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডির অবসর বিষয়ক পোস্ট নিয়ে মুশফিক বলেন, ‘আমি দেখিনি কি লিখেছে, দেখলে বোঝা যাবে।’

পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে তৈরি হওয়া বিতর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এবারের বিশ্বকাপের অফিসিয়াল বলে থাকা সেন্সর প্রযুক্তির কারণেই ইগর মাতানোভিচের সূক্ষ্ম স্পর্শ শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই স্পর্শের মুহূর্তেই মারিও পাসালিচ অফসা
৪১ মিনিট আগে
এ যেন শেষ হয়েও হলো না শেষ। টরন্টোতে আজ বাংলাদেশ সময় ভোরে শেষ বত্রিশের পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের শেষ দিকে যা হলো, তা রীতিমতো অবাক করার মতো। গোলের উৎসব করার কিছুক্ষণের মধ্যেই ক্রোয়াট ফুটবলারদের চেহারায় ভেসে ওঠে বিষাদের কালো ছায়া। এই গোল বাতিল হওয়ায় শেষ বত্রিশের বাধা পেরোতে পারল না ক্রোয়েশিয়া।
২ ঘণ্টা আগে
গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে আর্জেন্টিনা উঠেছে শেষ বত্রিশে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় শুরু হবে শেষ বত্রিশের আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ। লিওনেল মেসিদের নকআউট পর্বের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। তার আগে আজ রাতে শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ম
৩ ঘণ্টা আগে
মাঝপথে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। শেষ বত্রিশের পর শেষ ষোলোও শুরুর পথে। আজ শেষ বত্রিশে বিদায়ঘণ্টা বেজে গেল আলজেরিয়ার। দলের বিদায়ে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ।
৪ ঘণ্টা আগে