২০২৪ আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিনসকে কিনলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান তিনি। দুই ঘণ্টার মধ্যে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ আইপিএল দিয়ে ৯ বছর পর আইপিএলে ফেরেন তিনি। তবে তাঁর ফেরাটা হয়নি আশানুরূপ। কলকাতা দারুণ ছন্দে থাকলেও স্টার্ক পাননি উইকেটের দেখা। এবারের আইপিএলে এক ইনিংসে খরুচে বোলিংয়ের তালিকায় প্রথম পাঁচের মধ্যে আছে স্টার্কের নাম। ইয়র্কার করতে গিয়ে ফুলটস করে ফেলছেন, কখনোবা স্লটে বল ফেলছেন। ব্যাটাররা শট খেলছেন খুব সহজেই। আজ পর্যন্ত তাঁর ইকোনমি ১২.৫।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ মার্চ ফেরার ম্যাচেই স্টার্ক দিয়েছেন ৫৩ রান। তাঁর এমন বেহিসেবি বোলিংয়ে ইডেন গার্ডেনসে কলকাতা নিশ্চিত জেতা ম্যাচ হারতে বসেছিল। কলকাতার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে হায়দরাবাদের দরকার হয় ৩৯ রানের। ১৯তম ওভার বোলিংয়ে এসে স্টার্ক খরচ করেন ২৬ রান। হজম করেছেন ৪ চারটি ছক্কা। শেষ ওভারে হারশিত রানার বীরত্বে কলকাতা ম্যাচ জেতে ৪ রানে।
২৯ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যে ২ ওভার করেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার প্রথম পাওয়ার প্লেতেই দেন ২৪ রান। খেয়েছেন ৩ চার ও ১ ছক্কা। এর মধ্যে কোহলিই ২ চার ও ১ ছক্কা মেরেছেন। কোহলিকেই ১৬তম ওভার বোলিংয়ে এসে বেশ পরীক্ষায় ফেলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের ওভারে ১ চারে বেঙ্গালুরু নিতে পেরেছে ৭ রান। তবে শেষ ওভারে গুবলেট পাকিয়েছেন আবারও। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৬ রান। এবারের আইপিএলে ৮ ওভারে খরচ করেন ১০০ রান।
প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা। স্টার্কের জাতীয় দলের সতীর্থ কামিন্স নেতৃত্ব দিচ্ছেন হায়দরাবাদকে। হায়দরাবাদ পয়েন্ট টেবিলের প্রথম চারের বাইরে থাকলেও কামিন্স তুলনামূলক ভালো খেলছেন। ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে ৯৫ রান খরচ করে নেন ৩ উইকেট। ইকোনমি ৮-এরও নিচে।
২০২৪ আইপিএলে খরুচে পাঁচ বোলিং (এক ইনিংসে)
দল ওভার রান উইকেট প্রতিপক্ষ
কেওনা মাফাকা মুম্বাই ৪ ৬৬ ০ হায়দরাবাদ
জেরাল্ড কোয়েটজি মুম্বাই ৪ ৫৭ ১ হায়দরাবাদ
বরুণ চক্রবর্তী কলকাতা ৪ ৫৫ ১ হায়দরাবাদ
মিচেল স্টার্ক মুম্বাই ৪ ৫৩ ০ হায়দরাবাদ
ভুবনেশ্বর কুমার হায়দরাবাদ ৪ ৫৩ ০ মুম্বাই
*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৪ ঘণ্টা আগে