
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ ছাপিয়ে মুশফিকুর রহিম বন্দনায় মেতেছেন সবাই। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের কিংবদন্তি ক্রিকেটার, কোচিং স্টাফদের প্রশংসায় ভাসছেন সাবেক অধিনায়ক। মিরপুরে টেস্টের প্রথম দিনের খেলা শেষে অনুমিতভাবেই সংবাদ সম্মেলনের বড় একটা অংশজুড়ে মুশফিককে নিয়ে কথা বলেছেন মুমিনুল হক।
শততম টেস্ট স্মরণীয় করে রাখার পথে মুশফিক। ৯৯ রান করে অপরাজিত আছেন তিনি। আর মাত্র ১ রান করলেই পেয়ে যাবেন সেঞ্চুরির দেখা। ইতোমধ্যে ১২টি টেস্ট সেঞ্চুরি আছে তাঁর নামের পাশে। এছাড়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সংস্করণে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। বাকিদের থেকে আলাদা বলেই তাঁর অর্জনের পাল্লা ভারী বলে মনে করেন মুমিনুল। বাংলাদেশে আর মুশফিকের মতো একজন ক্রিকেটার জন্মাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তাঁর।
মুমিনুল বলেন, ‘জানি না বাংলাদেশে এমন একজন মানুষ জন্ম নেবে কিনা। যে মানুষ রান করুক বা না করুক, তাঁর জিম রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে তো অফফর্মে থাকলে হতাশ হয়ে পড়ে। উনার ভেতর কোনো হতাশা নেই। সব ঠিক রেখে চলতে থাকেন। আমার মনে উনি ওইটারই ফল পাচ্ছেন। ১০০ টেস্ট উনি ডিজার্ব করেন। ইনশাআল্লাহ কাল ২০০ রান করলেও সে ডিজার্ব করেন।’
শততম টেস্ট খেলতে নামা মুশফিকের জন্য সংবর্ধনার ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন আয়োজন দেখে মুমিনুলের মনে হয়েছিল বিদায় ম্যাচ খেলতে নামছেন মুশফিক। মুমিনুল বলেন, ‘এমন পরিবেশ আগে কখনো দেখেনি। একটা সময় মনে হচ্ছিল উনাকে বিদায় দেওয়ার আয়োজন হচ্ছে। অন্যান্য দেশে কারএ বিদায়ের আগে এমন সংবর্ধনা দেখা যায়। এসব দেখে নিজের কাছে ভালো লেগেছে। এই কালচার সব সময় থাকলে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা ১০০ টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত হবে।’
বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলতে চান কিনা এই প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমার কথা যদি বলি, আমি কাল বাঁচব কী বাঁচব না, পরেরটা পরে দেখা যাবে। আজকেরটা আজ, পরেরটা পরে।’
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বছরে কম টেস্ট খেলে। এটা নিয়ে কোনো হতাশা নেই মুমিনুলের, ‘আমাদের দেশের সঙ্গে অন্য দেশের পার্থক্য আছে। এটা নিয়ে আমার কোনো হতাশা নেই। আল্লাহ যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ।’

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে