বৃষ্টির কাছে হার মানল ভারত ও আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল। সোমবার জাপানের নিশিনে টস ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তাই একটি বলও না খেলেই এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে শেষ আট থেকেই বিদায় নিল আফগানিস্তান।
নিশিনের করোগি স্পোর্টস পার্কে টানা বৃষ্টিতে মাঠের আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে পড়ে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনালে খেলার সুযোগ পায়। সেই নিয়মেই শেষ চারে জায়গা করে নেয় ভারত। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে তারা। আফগানিস্তানের অবস্থান দশম।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল ভারত। অন্যদিকে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে শেষ আটে উঠেছিল আফগানিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের এশিয়ান গেমস অভিযান শেষ হলো।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দল।
নকআউট পর্বের অন্য ম্যাচেও বৃষ্টির প্রভাব পড়েছে। হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় কোনো বল না খেলেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় একই নিয়মের সুবিধা পেয়েছে তারাও।
সেমিফাইনালে উঠায় ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের সুযোগ থাকছে। শেষ চারে নিজেদের ম্যাচে জিতলে পদকের লড়াইয়ে দেখা যাবে দুই দলকে। আর দুই দলই হারলে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বীরা।
এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেও এখনো মাঠে নামা হয়নি ভারতের। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে তাদের অপেক্ষা করতে হবে সেমিফাইনাল পর্যন্ত।

জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়ে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। আকস্মিক বন্যার কারণে তাঁদের ফ্লাইট আটকে যাওয়ায় তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।
২৩ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইয়ের স্মৃতি এখনো তাজা। সিঙ্গাপুরের বিপক্ষে দুই লেগের দুটিতেই হেরেছিল বাংলাদেশ। দুটি ম্যাচই বাংলাদেশের কাছে একরাশ হতাশা আর আক্ষেপের গল্প হয়ে আছে। ছয় মাসের মধ্যে আবারও সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
৪২ মিনিট আগে
ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডমেস্টিক থ্রির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। ঘরোয়া ক্রিকেটে নতুন এই কাঠামোতে ছয়টি দল অংশ নেবে। ছয়টি আলাদা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রতিটি দলে একজন করে আইকন ক্রিকেটার থাকছেন।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির জন্য অসম্ভব বলে কিছু নেই। আবারও সেটিই প্রমাণ করলেন আর্জেন্টাইন তারকা। এবার কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করলেন তিনি।
২ ঘণ্টা আগে