Ajker Patrika

থাইল্যান্ডে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
থাইল্যান্ডে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
বিমানবন্দরে এভাবেই আটকা পড়ে আছেন বাংলাদেশের খেলোয়াড় ও কোচরা। ছবি: সংগৃহীত

জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়ে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। আকস্মিক বন্যার কারণে তাঁদের ফ্লাইট আটকে যাওয়ায় তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।

আটকে পড়া দলের সদস্যরা হলেন রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাঁদের সঙ্গে আছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।

বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় অবশ্য ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় দেশে ফিরতে পেরেছেন।

মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই এই পরিস্থিতিতে আটকা পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে। ফলে বাংলাদেশ দলের সদস্যদেরও বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।

আটকে পড়া খেলোয়াড় ও কোচকে অন্য কোনো ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে কখন তাঁদের ফেরানো সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত