নাজমুল হোসেন শান্ত ফ্রেমবন্দী রাখার মতো বছরটা কাটিয়েছেন গত বছর। ২০২৪ সালে আবার অচেনা। তিন সংস্করণ মিলিয়ে টানা ৩২ ইনিংসে করেছেন শুধু এক ফিফটি। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ব্যাপারটি যেন থাকছে না সেভাবে। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ফেরেন ৭ রানে। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে থিতু হয়েও ২৩ রানে উইকেট দিয়ে ফিরলেন।
মাঠে ছন্দে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের রসিকতায় বেশ আলোচনায় শান্ত। ফেসবুকে সতীর্থদের প্রশংসা ও শুভেচ্ছা জানিয়ে মিরপুর টেস্টের দুই দিনে দুটি পোস্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ব্যাটে রান না থাকায়, পোস্ট দিয়েও যেন বিপাকে তিনি।
টেস্ট শুরু হওয়ার আগে সাকিব আল হাসানের বিদায়ী টেস্টের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়! চিন্তা করছি, প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’ দ্রুত আউট হওয়ার পর সমর্থকেরা তাই মজা করে মন্তব্য করছেন, শান্তর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তাড়া। তাই দ্রুত ড্রেসিংরুমে ফিরছেন।
গতকাল টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারকে শুভ কামনা জানিয়ে শান্ত ফেসবুকে লেখেন, ‘বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করে দলের জন্য অবদান রেখেছেন আপনি। ফরম্যাট যেটাই হোক সেখানে আপনার থেকে সেরাটাই পেয়েছে দল। দলের জন্য আপনি সব সময় নিজের সেরাটা দিয়েছেন, আশা করি সামনে এর থেকেও বেশি দেবেন। ২০০ উইকেটের জন্য অনেক অনেক শুভকামনা, ২০০কে দ্রুত ৩০০-৪০০ হতে দেখতে চাই।’
আজ দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রান করলেন মুশফিকুর রহিম। দিনের খেলা শেষে মি. ডিপেন্ডেবলখ্যাত মুশফিককে অভিনন্দন জানিয়ে শান্ত ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে অনুপ্রেরণার সংজ্ঞা তুমি! টেস্টে ৬০০০ রান করার জন্য অনেক অনেক অভিনন্দন মুশফিকুর রহিম ভাই...।’
পাকিস্তান সফর চলার সময়ে সাকিব আল হাসানকে নামে হত্যা মামলার আসামি করায় জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই সরব হয়েছিলেন ফেসবুকে। তবে সাকিবের বিদায়ী টেস্টের প্রসঙ্গে একেবারে নীরব থেকেছেন তাঁরা। ফেসবুকেও কোনো প্রতিক্রিয়া নেই তাঁদের। কেন নেই সে ব্যাখ্যায় দক্ষিণ আফ্রিকা সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘তিনি যদি এখান থেকে শেষ করতে পারতেন ভালো হতো ৷ এখন সব মনোযোগ রাখার চেষ্টা করছি এই টেস্টে ৷ এখান থেকে যত কথা বলি, সম্ভাবনা কম (সাকিবের বিদায়ী টেস্ট খেলা)।জানি কেন তিনি আসতে পারছেন না ৷ এখন যে অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়! চিন্তা করছি, প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’

সম্প্রতি উত্তর আমেরিকায় শেষ হওয়া বিশ্বকালে ফিফার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এর মধ্যে ম্যাচে তথাকথিত হাইড্রেশন বিরতি, ফাইনালের দীর্ঘ হাফটাইম এবং মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
১৪ মিনিট আগে
লর্ডস টেস্টের মাঝপথে পাকিস্তান দল ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, এমন কিছু জানতেন না তিনি।
১ ঘণ্টা আগে
লর্ডস টেস্ট হেরে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন তিনি।
২ ঘণ্টা আগে
দেড় বছরের বেশি সময় জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন আমের খান। হঠাৎ তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবুকে। কয়েক দিন ধরে ম্যানেজার পদটি নিয়ে আগ্রহ দেখাচ্ছিলেন অনেকে। শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন মোহামেডানের এই কর্মকর্তা।
২ ঘণ্টা আগে