
কিংসটনে জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২৭ রানে অলআউট হয়ে বাজে রেকর্ডে নাম লিখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামিন্স সবশেষ মাঠে নেমেছিলেন এই ম্যাচেই। অবশেষে পাঁচ মাস পর তাঁর অপেক্ষা ফুরোচ্ছে। অষ্ট্রেলিয়ার তারকা পেসারের ফেরাটা হচ্ছে অধিনায়ক হয়েই।
অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। এই ম্যাচ সামনে রেখে গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই ম্যাচে কামিন্সকে করা হয়েছে অধিনায়ক। তাঁর মতো ফিরছেন উসমান খাজাও। পিঠের চোটে পড়ায় ব্রিসবেনে সবশেষ গোলাপি বলের টেস্টে খেলতে পারেননি তিনি। সবশেষ খাজা মাঠে নেমেছিলেন পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে। এবার যেহেতু অ্যাডিলেড টেস্টে ফিরেছেন তিনি, সেক্ষেত্রে তাঁকে মিডল অর্ডারে ব্যাটিং করতে হতে পারে। দল ঘোষণার আগেই গতকাল প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এমনটা ইঙ্গিত দিয়েছিলেন।
অ্যাশেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন বলতে কামিন্স-খাজার অন্তর্ভুক্তি। বাকিরা সব আগের মতোই। অ্যালেক্স ক্যারি উইকেটরক্ষক ব্যাটার। স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, উসমান খাজার মতো অভিজ্ঞদের সঙ্গে ব্যাটিং লাইনআপে আছেন তরুণ জেক ওয়েদার্যাল্ড। কামিন্স ফেরায় পেস বোলিং লাইনআপটাও একটু শক্তিশালী হয়েছে। মিচেল স্টার্ক, মাইকেল নেসার, স্কট বোল্যান্ডদের মতো তারকা পেসারদের সঙ্গে আছেন কামিন্স। নেসার ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। আগুনে বোলিংয়ে প্রথম দুই টেস্টেই ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। পার্থে প্রথম টেস্টে নিয়েছেন ১০ উইকেট। সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসারেরই।
পার্থ, ব্রিসবেন দুই টেস্টেই অস্ট্রেলিয়া ৮ উইকেটে জিতেছে। পার্থে সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছে দুই দিনে। ব্রিসবেনে গোলাপি বলের টেস্ট চার দিনে শেষ হয়েছে। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে কামিন্সের ফেরাটা হচ্ছে অধিনায়ক হয়েই ফিরতে পারেন কামিন্স। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে চতুর্থ টেস্ট। নতুন বছরের ৩ জানুয়ারি মাঠে গড়াবে অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট।
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল
উসমান খাজা, জেক ওয়েদার্যাল্ড, মারনাস লাবুশেন, প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট, বিউ ওয়েবস্টার, মাইকেল নেসার, জশ ইংলিস
আরও পড়ুন:

নারী এএফসি এশিয়ান কাপে ভারতের মিশন শুরু হবে আগামীকাল। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম। প্রথম ম্যাচের আগে নিজেদের পারফরম্যান্সের চেয়ে যেন জার্সি নিয়েই বেশি চিন্তিত সঙ্গীতা বাসফোরের দল।
৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকার জরিমানার খবর শোনা গেছে। এবার এশিয়ার আরেক দল আফগানিস্তানও কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেক্ষেত্রে দলটির নেতৃত্বে দেখা যেতে পারে পরিবর্তন।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা কম হয়েছে বলে মন্তব্য করেছেন শহিদ আফ্রিদি। এই ইস্যুতে বিপরীতধর্মী কথা বলছেন মোহাম্মদ আমির। ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই পেসার।
১ ঘণ্টা আগে
শেষ দিকে চীন অনেক চেষ্টা করেও ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ। ভাঙতে পারেনি মনোবলও। তাই তো ম্যাচ শেষে বাংলাদেশের ডাগআউটে এসে কুর্নিশ করে গেলেন চীনা ফুটবলাররা। সাহসী ফুটবল খেলার একই দৃঢ়তা নিয়ে ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবেন ঋতুপর্ণারা।
১ ঘণ্টা আগে