
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ড দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একটা দলের টেলএন্ডার ব্যাটার অনেক সময় ২৭ রান করে ফেলে, সেখানে পুরো দলই কিনা অলআউট ২৭ রানে।
২৭ রানে অলআউট হলেও অল্পের জন্য টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড থেকে বেঁচে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ডটি এখনো নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে কিউইরা ২৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৭০ বছর আগের সেই ম্যাচটি হয়েছিল অকল্যান্ডের ইডেন পার্কে।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট এমনিতেই হয়ে উঠেছিল ব্যাটারদের বধ্যভূমি। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল দলগুলো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৯ রান থেকে অস্ট্রেলিয়া গতকাল মধ্যরাতে তৃতীয় দিনের খেলা শুরু করে। তাদের নামের পাশে তখন ২৯ ওভার। দিনের খেলা শুরু করতে নেমে মাত্র ৮ ওভার টিকতে পারে অজিরা। ৩৭ ওভারে ১২১ রানে গুটিয়ে গেল অজিরা। তাদের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৫ উইকেট। শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস পেয়েছেন ৪ ও ১ উইকেট।
অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। গতকালের পরও হাতে দুই দিন অতিরিক্ত বাকি ছিল উইন্ডিজের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের তাণ্ডবে ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে গেল উইন্ডিজ। স্বাগতিকদের ইনিংসের সাত ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সর্বোচ্চ ১১ রান এসেছে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে। তিনিই শুধু দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৯ রানে নিয়েছেন ৬ উইকেট। স্কট বোল্যান্ড তুলে নিয়েছেন তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তিনি পেয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। ১৭৬ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অজিরা। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—দুটি পুরস্কারই পেয়েছেন স্টার্ক। ম্যাচে ৪১ রানে নিয়েছেন ৭ উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৪৬ রান।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
১২ ঘণ্টা আগে