
প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে ভারতের কাছে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই হায়দরাবাদে আজ হতে যাওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টিটি ভারতের জন্য নিছক আনুষ্ঠানিকতার হলেও বাংলাদেশের জন্য নয়। এটি দলের ধবলধোলাই হওয়ার হাত থেকে নিজেদের রক্ষার লড়াই নাজমুল হোসেন শান্তদের। লড়াই মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বিদায়ী উপহার বের করে নিয়ে আসার। রাজীব গান্ধী স্টেডিয়ামে হতে যাওয়া এই টি-টোয়েন্টিই যে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
দিল্লি থেকে হায়দরাবাদে এসে অবশ্য বাংলাদেশ ক্রিকেট দল খোলা মাঠে অনুশীলন করেনি। তবে ম্যাচের আগে পুরোপুরি ক্লোজ ডোর সেশন করেছে তারা, যেখানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। হয়তো স্বস্তিতে থাকতে সবকিছু থেকে আড়ালে থাকাটাকেই ভালো মনে করেছে দল।
গতকাল হায়দরাবাদের আকাশে থেকে থেকেই রোদ্র-ছায়ার খেলা দেখা গেছে। কয়েক দফায় বৃষ্টিও হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা, তবে সন্ধ্যায় নয়। আর ম্যাচ শুরু হবে সন্ধ্যায়, বাংলাদেশ সময় সাড়ে ৭টায়।
বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার দারুণ এক সাক্ষী হয়ে আছে হায়দরাবাদ। ১৯৯৮ সালে এখানেই ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের ভেন্যু ছিল লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। আর আজকের ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য না হলেও আইপিএলে খেলার সুবাদে এই ভেন্যু মোস্তাফিজুর রহমানের কাছে খুব পরিচিত। তবে মাহমুদউল্লাহর জন্য বিদায়ী উপহার নিশ্চিত করতে হলে শুধু মোস্তাফিজ নয়, দলের সবাইকেই নিজের সেরাটা দিতে হবে মাঠে।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দলের মানসিকতা আর স্কিলে সমস্যার কথা বলেছিলেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছিলেন তাসকিন আহমেদও। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও পুরোনো রেকর্ড বাজালেন নতুন করে, ‘ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার অভাবে দল চাপের মুখে পড়ছে।’
শেষ ম্যাচে দলের কাছে তাই পোথাসের চাওয়া মানসিক দৃঢ়তা; চাপমুক্ত হয়ে ক্রিকেটারদের সহজাত খেলাটা খেলা। সিরিজ হার এড়ানোর জন্য, মাহমুদউল্লাহর বিদায়ী উপহারের জন্য কি আজ নাজমুল হোসেন শান্তরা নিজেদের নিংড়ে দিয়ে খেলতে পারবেন?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
১১ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
১২ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
১৩ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
১৪ ঘণ্টা আগে