
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ফখর জামানের। বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক নিষিদ্ধ তিনি। এরই মধ্যে তাঁর অবসর নিয়ে শোরগোল তৈরি হয়। তবে সেটা কেবল গুঞ্জন বলেই দাবি করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ফখর। বল টেম্পারিংয়ের কারণে এক ম্যাচ হেরে যাওয়ায় তোপের মুখে পড়েছেন ফখর। তাতে পেয়েছেন শাস্তিও। তখনই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের গুঞ্জন চাউর হয়েছে। এবার তিনি নীরবতা ভেঙেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারকে গতকাল এই তারকা বাঁহাতি ব্যাটার বলেন, ‘বিশ্বকাপের পর আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমার এখন অবসর নেওয়ার কোনো ইচ্ছা নেই। সফলতার সঙ্গে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করতে চাই।’
২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স। সেই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লাহোর অসাধারণ খেলেছে। পরবর্তীতে ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে ১২৯ রানের পুঁজি নিয়ে লাহোর প্রায়ই জিতেই গিয়েছিল। মোস্তাফিজ এই ম্যাচে ৪ ওভারে ১৯ রানে নেন ১ উইকেট। কিন্তু বল টেম্পারিংয়ের ৫ রানের খেসারত দিয়ে ম্যাচটা লাহোর হেরে যায় ৪ উইকেট।
বল টেম্পারিং কাণ্ডে ৫ রান জরিমানা দেওয়ার পর তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনিও পাল্টা আবেদন করেছেন। তবে কাজের কাজ কিছু হয়নি। এখনো তাঁর নিষেধাজ্ঞা চলছে।
মোস্তাফিজ-ফখরদের লাহোর কালান্দার্স এখন পর্যন্ত তিন ম্যাচে দুটিতে জিতেছে ও হেরেছে একটিতে। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন লাহোর। পরশু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। নিষেধাজ্ঞা বহাল থাকায় এই ম্যাচেও খেলতে পারছেন না ফখর। আর গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ইনিংস খেলার সুযোগ পেয়েছেন তিনি। ৫৪.৫০ গড় ও ১৮৭.৯৩ স্ট্রাইকরেটে করেন ১০৯ রান। একটা ফিফটিও রয়েছে তাঁর।
ফখর না পারলেও দুই বাংলাদেশি পারভেজ হোসেন ইমন, মোস্তাফিজ লাহোর কালান্দার্সের তিন ম্যাচের তিনটিতেই একাদশে ছিলেন। ইমন করেছেন ৭১ রান। প্রথম দুই ম্যাচে চার নম্বরে ব্যাটিং করে আশানুরূপ কিছু করতে পারেননি। তবে মুলতান সুলতানসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। আর মোস্তাফিজ ৬.৯০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।

টিকিটের ক্ষেত্রে ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদার ওপর ভিত্তি করে দাম পরিবর্তন) পদ্ধতির কারণে ভক্তরা ক্ষুব্ধ। এর পাশাপাশি যাতায়াত খরচও দুশ্চিন্তা বাড়াচ্ছে। ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি বোস্টন স্টেডিয়ামে যাতায়াতের জন্য ৮০ ডলারের সীমিত রাউন্ড-ট্রিপ টিকিট ঘোষণা করেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্
১০ ঘণ্টা আগে
৬৬ মিনিটে আরও একটি দুর্দান্ত পাসে আবাহনীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এমেকা। তিন ফুটবলারকে কাটিয়ে কাটব্যাকে সুলেমান দিয়াবাতের কাছে বল পাঠান তিনি। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দুই ফুটবলারের মাঝখান দিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম গোলটি করেন দিয়াবাতে।
১৫ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ শেষ হওয়ার দুই দিন পেরিয়ে গেছে। তবে আলোচনা এখনো চলছে। সেই ম্যাচে রেফারি ইস্তেফান কোভাকসের বিতর্কিত রেফারিং ম্যাচের ফল বদলে দিয়েছে বলে দাবি বার্সেলোনার। কাতালানরা এটা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ১৭০ ম্যাচ কর্মকর্তা থাকছেন। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বিশাল এই বহরে ব্রাজিল-আর্জেন্টিনার কর্মকর্তাদের সংখ্যাই বেশি।
১৬ ঘণ্টা আগে