
বেশ কয়েকদিন ধরে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার আইনিভাবে বিচ্ছেদের গুজব চলছে। গুজব নাকি সত্য—এ নিয়ে এখন ভক্ত-সমর্থকেরাই বিভ্রান্ত। বিভ্রান্ত হওয়ার কারণও আছে। আনুষ্ঠানিকভাবে যে তাঁদের ১২ বছরের সংসার ভাঙার ঘোষণা এখনো আসেনি! কিন্তু কয়েকদিন ধরে উপমহাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই দুই জুটির বিচ্ছেদের খবর প্রকাশ করে আসছে। এ ব্যাপারে এখনো মালিক-মির্জার কেউ মুখ খোলেননি।
অনেকে এই বিভ্রান্তি ছড়ানোর কারণ হিসেবে দেখছেন মার্কেটিং পলিসি বা পাবলিক স্ট্যান্ট। বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেও একত্রে নতুন এক রিয়্যালিটি শো’তে অংশ নিচ্ছেন মালিক-মির্জা জুটি। শেষ পর্যন্ত এই দম্পতি আর এক ঘরে থাকছেন কিনা তাই এখন দেখার বিষয়।
গত শনিবার রাতে, ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে জানায়, শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে একত্রে দেখা যাবে ‘দ্য মির্জা মালিক শো’তে। এই দম্পতির এক পোস্টার শেয়ার করে তারা পোস্টে লিখেছে, ‘শিগগিরই উর্দুফ্লিক্সে মুক্তি পাচ্ছে মির্জা মালিক শো।’ এই পোস্টারে দেখা যাচ্ছে, এক সবুজ দেয়ালের সামনে সানিয়া তাঁর স্বামী শোয়েববের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। আর ব্যাকগ্রাউন্ডে, জানালার বাইরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা।
আর তাতেই গুজব ও গুঞ্জনে বিভ্রান্ত মালিক-মির্জার ভক্তরা। আর এমন পরিস্থিতে দুজনে সময় কাটাচ্ছেন দুবাইয়ে। অবশ্য অনেক গণমাধ্যম জানিয়েছে, দুজনে আলাদা থাকছেন। ডিভোর্স পেপারও তৈরি। যেকোনো সময় আসতে পারে ঘোষণা। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান-ইংল্যান্ডের লড়াইয়ের মধ্যেও সবার কেন্দ্রবিন্দুতে এই জুটি।
রিয়্যালিটি শোয়ের মার্কেটিং পলিসি বা পাবলিক স্ট্যান্ট হোক, আসলেই কি ভাঙছে মালিক-মির্জার সংসার? হঠাৎ করে কেন এমন গুঞ্জন? ভারত-পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মালিক। সম্প্রতি ওকে ম্যাগাজিনের কাভার ফটো হয়েছেন দুজনে। এই ম্যাগাজিনের ফটোশুট করতে গিয়ে ওমরের সঙ্গে মালিকের পরিচয়। এরপর থেকেই গুঞ্জন, সানিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে পাকিস্তানি অলরাউন্ডারের।
সানিয়া-শোয়েব বিবাহবন্ধনে আবদ্ধ হোন ২০১০ সালে, এরপর দুবাইয়ে বসবাস শুরু করেন। ২০১৮ সালে এই দম্পতির কোলজুড়ে আসে প্রথম সন্তান ছেলে ইজহান।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৪১ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে