২০২১ সালের এপ্রিলে টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ নারী দল। গত দুই বছরে ক্রিকেটের কুলীন সংস্করণে কোনো ম্যাচ খেলা হয়নি মেয়েদের। টেস্ট খেলতে মেয়েদের যে প্রস্তুতি দরকার, সেটি শুরুই হতে যাচ্ছে এত দিনে। অবশেষে মেয়েরা পা দিচ্ছেন লাল বলের যুগে। আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা খেলতে যাচ্ছেন একাধিক দিনের ম্যাচ।
আপাতত মেয়েদের ম্যাচের দৈর্ঘ্য দুই দিনের। এই সংস্করণে অভ্যস্ত করে ধীরে ধীরে মেয়েদের চার দিনের ম্যাচে নিতে চায় বিসিবি। বিসিএলে অংশ নিচ্ছে পদ্মা, মেঘনা ও যমুনা নামে তিনটি দল। সিঙ্গেল রাউন্ডে হওয়া লিগ চলবে ৮ এপ্রিল পর্যন্ত। প্রথম দিনে আজ পদ্মার মুখোমুখি যমুনা। আগামীকাল আবারও খেলবে পদ্মা-যমুনা। এরপর দুই দিনের বিরতি দিয়ে আবার একে অন্যের মুখোমুখি হবে তারা। এভাবে প্রতিটি দল খেলবে মোট চারটি করে ম্যাচ। তিন দলে থাকা মোট ৪২ খেলোয়াড় এসেছেন জাতীয় দলে, বয়সভিত্তিক দল, ইমার্জিং টিম, অনূর্ধ্ব-১৯ দল থেকে। পদ্মার অধিনায়কত্ব করবেন ফাহিমা খাতুন, মেঘনার অধিনায়ক লতা মন্ডল আর যমুনার অধিনায়ক সুবহানা মোস্তারি। বিসিএলের ম্যাচ তদারকি করবেন নারী দলের প্রধান কোচ হাসান তিলকারত্নে। সঙ্গে থাকবেন বিসিবির নির্বাচক মঞ্জুরুল ইসলাম।
বিসিএলের ম্যাচ উদ্বোধন করতে এই মুহূর্তে খুলনায় আছেন বিসিবি নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল তিনি ফোনে আজকের পত্রিকাকে বলেছেন, ‘প্রথমবারের মতো আমাদের লাল বলের ক্রিকেট শুরু হলো। এটা দিয়ে আমাদের টেস্টের প্রস্তুতি শুরু। দুই দিনের ম্যাচ দিয়ে শুরু হলো। এভাবে এক-দুই বছর খেলে ধীরে ধীরে আমরা চার দিনের ম্যাচে চলে যাব। এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে মেয়েদের অভ্যস্ত করাই আমাদের মূল লক্ষ্য।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ভারতকে পেছনে ফেলে আবারও এক নম্বরে উঠে এসেছে ইংলিশরা।
১৮ মিনিট আগে
আরও একটি সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে টস জিতেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে একুশ শতকে লা লিগার কোনো মৌসুমের প্রথম সাত ম্যাচে গোল করার দিক থেকে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো বড় হার দিয়ে। পুল ‘এ’-এর ম্যাচে আজ চীনের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে