
ইতিহাস গড়ার অপেক্ষায় গুয়াহাটি টেস্ট। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লাল বলের দ্বিতীয় ম্যাচে আগে টি ব্রেক এবং পরে লাঞ্চের বিরতি থাকবে। টেস্টে প্রথমবারের মতো হতে যাচ্ছে এমন কিছু। ঐতিহাসিক ম্যাচটিতে খেলতে পারছেন না শুবমান গিল। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
ঘাড়ের সমস্যার কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে গিলের খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। তারকা ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্টে নামতে পারবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে কলকাতা টেস্ট চলাকালীন বেশকিছু ভারতীয় গণমাধ্যমের দাবি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ককে পাবে না স্বাগতিকরা। ক্রিকইনফোর প্রতিবেদনের পর বিষয়টি আরও জোরালো হলো।
ভারতীয় দলের মেডিকেল টিমের বরাত দিয়ে সংবাদমাধ্যটি জানিয়েছে, আরও বিশ্রাম নিতে হবে গিলকে। দ্রুত মাঠে নামলে নতুনকরে ঘাড়ের সমস্যায় পড়তে পারেন এই ব্যাটার। মুলত এজন্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে গিলকে রাখতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ক্রিকইনফোর দাবি, গিলের পরিবর্তে গুয়াহাটি টেস্টে ভারতীয় দলে ডাকা হবে নীতিশ কুমার, সাই সুদর্শন কিংবা দেবদূত পাড়িকলকে। ভারতের নেতৃত্বে থাকবেন ঋষভ পন্ত।
কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরে যায় ভারত। সে ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র ৩ বল খেলেন গিল। ঘাড়ে অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর হাসপাতালে ভর্তি হলে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয় তাঁকে। তৃতীয় দিন সকালেই বিসিসিআই জানায়, কলকাতা টেস্ট থেকে ছিটকে গেছেন গিল। তবে হাসপাতাল থেকে ছাড়া পেতেও বেশি সময় লাগেনি তাঁর।
কলকাতা টেস্ট হারায় সিরিজ হারের শঙ্কায় পড়ে গেছে ভারত। সিরিজ বাঁচাতে চাইলে শেষ ম্যাচ জিততেই হবে তাদের। ইতোমধ্যে দলের সঙ্গে শেষ টেস্টের ভেন্যু গুয়াহাটিতে অবস্থান করছেন গিল। তবে আজ দলীয় অনুশীলনে দেখা যায়নি তাঁকে।

বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া আরও জোরদার করতে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
১ ঘণ্টা আগে
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে আগেই। শিরোপা জিতেছে স্কটল্যান্ড নারী দল। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা উপহার দিলেন দারুণ ব্যাটিং প্রদর্শনী। সেই প্রদর্শনীর কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার দিলারা আক্তার।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তাঁর আগে বড় ধরনের স্বস্তির খবরই যেন পেল আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করে আবারও কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে উৎসর্গ করে আঁকা একটি ম্যুরাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর স্বয়ং আর্জেন্টাইন মহাতারকার নজরে আসে। আর সেই ম্যুরালের জন্য ধন্যবাদ জানিয়ে মেসির পাঠানো ভিডিও বার্তা পেয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শিল্পী ফেদেরিকো মেরোদো।
২ ঘণ্টা আগে