
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কদিন আগেই শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড সরকারের আহ্বানে সাড়া দিয়ে পদত্যাগ করেছিল। এবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পরিচালনার জন্য দেশটির সরকার গঠন করেছে ‘ট্রান্সফরমেশন কমিটি’। ৯ সদস্যের যে কমিটিতে কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ছাড়াও রাখা হয়েছে সাবেক ক্রিকেটার রোশান মহানামা এবং সিদ্ধার্থ ওয়েত্তিমুনি।
সাবেক ক্রিকেটার ছাড়াও ৯ সদস্যের কমিটিতে আছেন দেশটির করপোরেট জগৎ, আইন ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখরা। ‘ট্রান্সফরমেশন কমিটি’র দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে। তিনি শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগয়ার প্রভাবশালী রাজনীতিবিদ, পেশায় একজন ব্যবসায়ীও।
কমিটি গঠনের পরই কমিটির লক্ষ্য নিয়ে কথা বলেছেন বিক্রমারত্নে। ‘খুবই দক্ষ এবং সৎ ৯ সদস্যের এমন একটি কমিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার সৌভাগ্যের ব্যাপার’—জানিয়ে কমিটি দুটি লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘কমিটির তাৎক্ষণিক অগ্রাধিকার হলো শ্রীলঙ্কা ক্রিকেটের শাসন কাঠামো পুরোপুরি ঢেলে সাজানো। এই প্রচেষ্টার মূল ভিত্তি হবে একটি নতুন গঠনতন্ত্র বাস্তবায়ন করা, যা এই খেলার জন্য একটি শক্তিশালী ও আধুনিক ভিত্তি হিসেবে কাজ করবে।’
আর পরের লক্ষ্য সম্পর্কে এরান বিক্রমারত্নে বলেন, ‘ কমিটির দ্বিতীয় লক্ষ্য হলো মাঠের খেলায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। আমরা এমন একটি কাঠামো, বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং ইনসেনটিভ মডেল দাঁড় করানো নিয়ে মনোযোগী হব, যা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করে তুলবে।’ আর এই দুটি লক্ষ্যের বাস্তবায়িত হলে খেলোয়াড়েরা এমনভাবে তৈরি হবেন যাতে তারা ধারাবাহিকভাবে বিশ্বমানের পারফরম্যান্স উপহার দিতে পারেন।
এসএলসির ‘ট্রান্সফরমেশন কমিটি’তে যাঁরা আছেন: এরান বিক্রমারত্নে (চেয়ারম্যান), রোশান মহানামা, কুমার সাঙ্গাকারা, সিদ্ধার্থ ওয়েত্তিমুনি, প্রকাশ শাফটার, অবন্তী কলম্বাগে, তুষিরা রাদেলা, উপুল কুমারাপেরুমা, দিনাল ফিলিপস।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৯ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
১০ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
১০ ঘণ্টা আগে