
এই ভালো তো এই খারাপ—মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার চলছে এভাবেই। কখনো স্লোয়ার-কাটারের জাদুতে ব্যাটারদের বিভ্রান্ত করছেন, আবার কখনো মুক্তহস্তে রান বিলিয়ে দিচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মোস্তাফিজের যাচ্ছে অম্লমধুর। এরই মধ্যে তিনি করে ফেলেছেন এক বিশ্ব রেকর্ড।
শারজায় পরশু শুরু হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১১৪২ ডট বল দেওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। আফগানদের বিপক্ষে দুই ম্যাচেই চার ওভার করে বোলিং করেছেন। ৪৮ বলের মধ্যে ১৭ বল ডট দিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ডে মোস্তাফিজের পরে আছেন টিম সাউদি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিউজিল্যান্ডের এই পেসারের ১১৩৮ বল থেকে ব্যাটাররা কোনো রান করতে পারেননি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই আফগানিস্তান আগে ব্যাটিং পেয়েছে। শারজায় পরশু প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৪ রান খরচ করে মোস্তাফিজ নিয়েছেন ১ উইকেট। বাংলাদেশের বাঁহাতি এই পেসার দিয়েছেন ১০ ডট। তবে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোস্তাফিজ তাঁর ছন্দ ধরে রাখতে পারেননি। ৪ ওভারে ৪০ রান খরচ করেছেন। পাননি কোনো উইকেট।
টি-টোয়েন্টিতে ১০ ইকোনমির বোলিংকে বাজে বলার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু আফগানদের রান গতকাল যে ১৫০-এর মধ্যে আটকে রাখা গেছে, তাতে কি মোস্তাফিজের কোনো অবদান নেই? হ্যাঁ, তিনি অবদান রেখেছেন ডেথ ওভারের বোলিংয়ে। ৪০ রানের মধ্যে নিজের প্রথম দুই ওভারে তিনি দিয়েছেন ২৪ রান। এই সময়ে ডট দিয়েছেন তিন বল। তবে ১৬ থেকে ২০—এই পাঁচ ওভারের মধ্যে বাংলাদেশের বাঁহাতি পেসার করেছেন দুই ওভার। এ সময় তিনি চার ডট বল দিয়েছেন। খরচ করেন ১৬ রান। যেখানে ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নবির কাছে দুটি চার খেয়েছেন মোস্তাফিজ।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়েই মূলত মোস্তাফিজ পেছনে ফেলেছেন সাউদিকে। নবি, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো ব্যাটারদের যেখানে চড়াও হওয়ার কথা, সেই সময় তাঁদের রান আটকানো চাট্টিখানি কথা নয়। সিরিজের প্রথম টি-টোয়েন্টির চেয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বরং কম রান করেছেন আফগানরা। প্রথম ও দুই টি-টোয়েন্টিতে ১৫১ ও ১৪৭ রান করেছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০-এর বেশি ডট দেওয়ার রেকর্ড গড়েছেন তিনজন। সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে দিয়েছেন ১০৭৮ ডট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব এক বছর ধরে বাইরে আছেন। এখন যদি তিনি ফেরেন, তবু দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ তিনি খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত ১২৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। ৬.৮১ ইকোনমিতে নিয়েছেন ১৪৯ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তিনি এখন পাঁচ নম্বরে। এই তালিকায় সবার ওপরে থাকা রশিদ খানের উইকেট ১৭৯। দুই, তিন ও চারে থাকা টিম সাউদি, মোস্তাফিজ ও ইশ সোধির উইকেট ১৬৪, ১৫২ ও ১৫০।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি রশিদ হলেও ডট দেওয়ার তালিকায় তিনি একটু পেছনে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তিনি দিয়েছেন ৯৮৪ ডট বল। এখানে তিনি পাঁচ নম্বরে আছেন। চারে থাকা আদিল রশিদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দিয়েছেন ৯৮৮ ডট। বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ৫.৮৭ ইকোনমিতে রশিদ খান নিয়েছেন ৬ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড
| খেলোয়াড়ের নাম | ডট বল |
|---|---|
| মোস্তাফিজুর রহমান | ১১৪২ |
| টিম সাউদি | ১১৩৮ |
| সাকিব আল হাসান | ১০৭৮ |
| আদিল রশিদ | ৯৮৮ |
| রশিদ খান | ৯৮৪ |

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীর গতির ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
৩ মিনিট আগে
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে যে গোলের বন্যা বয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে হয়েছে কেবল এক গোল। সেই গোল নিয়ে হয়েছে অনেক হট্টগোল। আর্লিং হালান্ডের করা গোল নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই গোল নিয়ে অবশেষে মুখ খুলল রেফারিদের সংস্থা প্রো রেফ।
২৬ মিনিট আগে
গোলের পর গোল। উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে সামলাতে একসময় বাংলাদেশের রক্ষণভাগ যেন দিশেহারা। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মিলি আক্তারের জন্যও সময়টা হয়ে উঠেছিল দীর্ঘ এক দুঃস্বপ্ন। একের পর এক শট এসেছে তাঁর দিকে, কিন্তু সতীর্থদের কাছ থেকে পাননি তেমন কোনো সহায়তা। শেষ পর্যন্ত ১০ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বাংল
৩৭ মিনিট আগে
ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা রয়েছে, এমন মন্তব্যের জন্য লামিনে ইয়ামালের তীব্র সমালোচনা করেছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা আবেলর্দো ফের্নান্দেস। নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশ্যে এভাবে বলা উচিত নয় বলে মনে করেন তিনি।
৪৩ মিনিট আগে