যে দিন গত হয়, তা আর কখনো ফিরে পাওয়া যায় না। এমন চিরন্তন সত্য জানার পরও মানুষ অতীতকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করেন, কিন্তু পান না। পরে তাই আবেগী হয়ে স্মৃতিকে রোমন্থন করতে থাকেন।
বাংলাদেশ দলের অতীতের এক মুহূর্ত নিয়ে আজ তেমনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বাংলাদেশি অলরাউন্ডারও জানেন সেই মুহূর্তটা আর কখনো ফিরে পাবেন না তিনি। তবু অনেকের মতো একই কাজ করলেন তিনি। আসলে পুরোনো স্মৃতির প্রেম থেকে বের হতে পারছে না ৩৭ বছর বয়সী ব্যাটার।
সামাজিক মাধ্যমে তাই ২০১৯ সালের একটা ছবি শেয়ার না করে থাকতে পারলেন না মাহমুদউল্লাহ। ২০১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ট্রফি জয়ের আগে হোটেলে ক্যামেরাবন্দী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’, যার বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে।
সেদিন হোটেলে এক রুমে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম হাসিমুখে ফ্রেমবন্দী হয়েছিলেন। মাশরাফির নেতৃত্বাধীন তখনকার দলটির মাঠে এবং মাঠের বাইরে দারুণ সময় কাটানোর প্রতিচ্ছবি যেন এই ছবি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে তাই অতীতের সুখকর মুহূর্তগুলো হাতরাচ্ছেন মাহমুদউল্লাহ।
নিজের সামাজিক মাধ্যমে ছবিটি দিয়ে মাহমুদউল্লাহ ক্যাপশনে লিখেছেন, ‘কী সুন্দর মুহূর্ত ছিল। চলো আমরা মুহূর্তগুলো ফিরিয়ে আনি।’ সময়কে ধরে রাখার কোনো যন্ত্র আবিষ্কার হলে হয়তো এই ছবিকে দেয়ালে বেঁধে রাখতে দিতেন না মাহমুদউল্লাহ। সেটা নেই বলেই সতীর্থদের উদ্দেশে আবার সেই মুহূর্তগুলো ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
মাহমুদউল্লাহর চাওয়া অবশ্য পূরণ হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দহ রয়েছে। বিশেষ করে মাঠে। কারণ ২০১৯ বিশ্বকাপের পরেই জাতীয় দল থেকে অনেক দূরে সরে গেছেন মাশরাফি। বয়স ৪০ হলেও যদিও এখনো জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। সঙ্গে জাতীয় সংসদের সদস্য হওয়ায় তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে গত বছর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। গত মার্চের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে।
দুই ভায়রা ভাই মাহমুদউল্লাহ-মুশফিকও এখনো তিন সংস্করণে খেলেন না। টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর বিপরীতে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। তিন সংস্করণে ‘একমাত্র শেরপা’ হিসেবে পঞ্চপাণ্ডবের শুধু খেলছেন সাকিবই। মাশরাফির মতো সাকিবও এখন জাতীয় সংসদের সদস্য। একসঙ্গে তাই আবারও তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে লড়াইয়ে দেখার সম্ভাবনা নেই।
মাঠে না থাকলেও মাঠের বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানো কিন্তু রয়েছে। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের কারণেই নাকি তামিম বিদায় নিয়েছেন গত এক বছরে তেমনই শোনা যাচ্ছে। ফলে একসময়কার হরিহর আত্মার দুই বন্ধু তামিম-সাকিব এখন কেউ কারও সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুখও দেখেন না। দুজনের সেই সম্পর্ক উষ্ণ হলেই মাহমুদউল্লাহর চাওয়াটা আবারও পূরণ হতে পারে। ভবিষ্যতে এমন ছবির জন্ম হবে কি না, সেটা আবারও সেই সময়ই বলে দেবে।

হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
২ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলার কারণে এক সপ্তাহ বিরতি ছিল ইউরোপিয়ান লিগগুলোতে। বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগাসহ অন্যান্য লিগগুলো। প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সনাল, চেলসি, ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবগুলো। অন্যদিকে লা লিগায় খেলতে নামবে বার্সেলোন
৩ ঘণ্টা আগে