
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় থাকায় তৃতীয় ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দুই দল মুখোমুখি হচ্ছে অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডেতেই টস জিতেছে নিউজিল্যান্ড। মিরপুরে প্রথম দুই ওয়ানডেতে আগে ব্যাটিং নিয়েছিলেন কিউই অধিনায়ক টম লাথাম। আজ তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অলিখিত ফাইনালে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। পায়ে অস্বস্তি অনুভব করায় সিরিজের প্রথম দুই ওয়ানডের একাদশে ছিলেন না মোস্তাফিজ। আর তানভীর ফিরেছেন ছয় মাস পর। ওয়ানডেতে সবশেষ গত বছরের অক্টোবরে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
চট্টগ্রামে আজ অলিখিত ফাইনালে বাংলাদেশের একাদশে আজ তিন পেসার ও দুই স্পিনার। গতিতারকা নাহিদ রানার সঙ্গে আছেন মোস্তাফিজ ও শরীফুল। খণ্ডকালীন পেসার হিসেবে কার্যকরী হতে পারেন সৌম্য সরকারও। স্পিন আক্রমণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তও খণ্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড একাদশে এক পরিবর্তন এনেছে। পেসার ব্লেয়ার টিকনারের পরিবর্তে এসেছেন আরেক পেসার বেন লিস্টার। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পর ফিরেছেন লিস্টার। সবশেষ ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি।
২০১০ ও ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই দুইবার কিউইদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ওয়ানডে জিতলে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয়বারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম
নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও রুর্ক, জেডন লেনক্স।

রাইলি মেরেডেথির শর্ট লেংথের বলটা হুক করে ফাইন লেগের উপর দিয়ে মিরপুর শেরেবাংলার গ্যালারিতে পাঠিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। উল্লাসে মেতে উঠল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক এই মুহূর্তের অংশীদার হলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করত
১ ঘণ্টা আগে
একদিকে বিশ্বকাপ আয়োজন নিয়ে মেতে উঠেছে মেক্সিকো। অন্যদিকে দেশটিতে হচ্ছে একের পর এক বিক্ষোভ সমাবেশের। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় গতকাল রাতে শত শত বিক্ষোভকারী আবারও জড়ো হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাইলি মেরেডিথের শর্ট বল পুল করলেন মেহেদী হাসান মিরাজ। বল যখন আকাশে, তখনই মিরপুর শেরেবাংলার ধারাভাষ্যকক্ষ থেকে শামীম আশরাফ চৌধুরীর কণ্ঠে বোঝা গেছে উত্তেজনা। শেষ পর্যন্ত বলটা পৌঁছাল সীমানার ওপারে। মিরাজের এই ছক্কায় লেখা হয়ে গেল ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি। ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে আইসিসির এই ইভেন্ট।
৩ ঘণ্টা আগে