বিশ্রামের আড়ালে সরিয়ে দিয়েছিল বিসিবি। তারপরও মাহমুদউল্লাহ রিয়াদ হাল ছাড়েননি। শুধু নিজেকে প্রস্তুত রেখেছিলেন আর মাঠের কাজটা ঠিকঠাক চালিয়ে গেছেন। কয়েক মাস পর গত বছর ওয়ানডে বিশ্বকাপে আবারও সুযোগ পেলেন দলে। সমালোচনাকে তুড়ি দিয়ে করেছেন দলের হয়ে সর্বোচ্চ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন দারুণ এক সেঞ্চুরিও (১১১)।
ব্যাট হাতে সমালোচনার জবাব দেওয়ার পর ওয়ানডে বিশ্বকাপের সময় মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, তাঁর কিছু কথা বলার আছে। তবে সেটির জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে এল।
ওয়ানডে বিশ্বকাপের সময় বলেছিলেন, কী যেন বলার আছে আপনার, আজকে কী সে কথা বলবেন কি না? তবে এবারও ডিফেন্স খেললেন মাহমুদউল্লাহ। আরও একটু সময় নিয়েছেন এই অলরাউন্ডার। ‘ওটা বলব। আমি ভুলিনি ওটা। বলব ইনশা আল্লাহ, অবশ্যই বলব। এটা আমি ভুলিনি। তবে এটা বলার সম্ভবত এখন সঠিক সময় নয়। যখন আমার সময় হবে।’
রসিকতা করে মাহমুদউল্লাহ জানিয়েছেন, সেই কথাগুলো হবে খুবই ‘গরম’ খবর। নিজের ইচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন এবং শেষও করতে চান নিজের ইচ্ছায়, ‘কারণ আমি সব সময় বিশ্বাস করি যে, খেলা শুরু করেছি আমার ইচ্ছায়, বিদায়ও নেব আমার ইচ্ছায়। আল্লাহ যদি সহায় থাকেন আমার প্রতি। ওটা আপনার সময়মতো পাবেন। তখন গরম খবর (হবে সেটি)।’
বিদায় বেলায় নিজের পছন্দ ও অপছন্দ করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘মানুষের ভালোবাসা ও সমর্থন না থাকলে এখানে আসতে পারতাম না। যারা পছন্দ করেন না তাদেরও একটা ধন্যবাদ। যারা পছন্দ করেন তাদের অনেক বড় ধন্যবাদ।’

নিউজিল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দুইবার এবং তৃতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপ জেতায় বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছে সূর্যকুমার যাদবের দল। তাদের ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১ ঘণ্টা আগে
সঞ্জু স্যামসনের বন্দনায় ভারতের ভক্তরা। দলটির তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই উইকেটরক্ষক ব্যাটার। বিশ্বকাপে যাঁর ব্যাটে কচুকাটা হয়েছে প্রতিপক্ষের বোলাররা, প্রথমভাগের ম্যাচগুলোতে সেই স্যামসনের জায়গা হয়েছিল ডাগআউটে। মাঝপথে তাঁকে ফেরানো হয়। বিশ্বকাপ জয়ের পর সেই গল্পই জানালেন ভা
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে রাখা হয়েছে নেইমারকে। এর মাধ্যমে লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে
ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১৫ ঘণ্টা আগে