
এক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের নিয়ম বদলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ এপ্রিল বিসিবি জানিয়েছিল, রেলিগেশন লিগ থাকছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আজ বিসিবি বলছে ভিন্ন কথা।
এবারের ডিপিএলে অবনমন থাকছে ঠিকই। তবে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রেলিগেশন লিগ থাকছে না। হবে না সুপার লিগও। ১২ দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। ৬৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। তলানিতে থাকা দুই দল প্রথম বিভাগে নেমে যাবে।
ঢাকা মহানগরের ক্রিকেট কমিটি (সিসিডিএম) এবং বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী এবারের ডিপিএল সিঙ্গেল-লিগ পদ্ধতিতে হবে। তাতে করে সুপার লিগ এবং রেলিগেশন লিগ পর্ব বাতিল করা হয়েছে। বিসিবি জানিয়েছে, সোমবার (৪ মে) শুরু হওয়া ডিপিএল শেষ হবে ১১ জুন। ছয় ভেন্যুতে হবে টুর্নামেন্ট। থাকছে রিজার্ভ ডেও।
আগে ডিপিএলে টেবিলের তলানির তিন দল একে অপরের বিপক্ষে খেলত। সেখান থেকে দুটি দল অবনমিত হতো। এটার নাম ছিল রেলিগেশন লিগ। তবে এবার রেলিগেশন লিগ না হওয়ায় কমে গেছে ৩ ম্যাচ। ৬৯ ম্যাচের পরিবর্তে তাই হবে ৬৬ ম্যাচ।
এবারের ডিপিএলে প্রত্যেক দলে খাবার সরবরাহের কথা আগেই জানানো হয়েছিল। কোনো বিদেশি ক্রিকেটার থাকছেন না এবারের ডিপিএলে। ঢাকার ছয় মাঠ ভাড়া নিয়ে এক দিনে ৬ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বিসিবির। জানা গেছে, বসুন্ধরা, বিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন মাঠে আয়োজন হতে পারে ডিপিএলের ম্যাচ।

কোয়ালিফায়ার খেলার সুবিধা তো এটাই। জিতলে সরাসরি ফাইনালের টিকিট। হারলেও আরেকটা সুযোগ থাকবে। নাহিদ রানার দল পেশোয়ার জালমি জিতেই সরাসরি ফাইনালে উঠেছে। শিরোপাজয়ী ফাইনালে থাকছেন বিশ্বকাপজয়ী এক অধিনায়ক।
১ ঘণ্টা আগে
রজত পাতিদার আউট কি নট আউট—এই আলোচনা চলছে গত ২৪ ঘণ্টা ধরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ফলও হয়ে গেছে। কিন্তু পাতিদারের আউট নিয়ে বিতর্ক থামছেই না। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের দৃষ্টিতেই বেঙ্গালুরু অধিনায়ক নট আউট।
২ ঘণ্টা আগে
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি-ফর্টিস এফসি ম্যাচটা হয়ে থাকল মামুনুলময়। কারণ, আজই যে মামুনুল ইসলাম তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ ফুটবল ম্যাচ খেলতে নেমেছেন। বিদায়বেলায় তাঁকে সম্মাননা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগে
দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি হয়ে গেছে। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে শেষ টি-টোয়েন্টির দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে