
দারুণ কোনো অর্জনের পর কোচরা কী আশা করেন? কিছু না হোক অন্তত প্রশংসা তো পেয়ে থাকেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে গত বছর ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসে পেয়েছিলেন বরখাস্তের চিঠি! দেশে ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন। চেয়ারে বসে প্রথম ছাঁটাই করেন বাংলাদেশ দলের সেসময়ের কোচ হাথুরুসিংহেকে। ১০ মাস না হতেই এবার বিসিবির পদ থেকে অপসারণ হলেন ফারুকও।
কাকতালীয়ভাবে সেবার পাকিস্তান সফর থেকে ফিরে হাথুরু পেয়েছিলেন দুঃসংবাদ। তাঁকে সরিয়ে দেওয়ার আলোচনা হচ্ছিল, পাকিস্তান সফরে থাকা অবস্থায়। এবারও বাংলাদেশ দল পাকিস্তান সফরে। এর মাঝেই বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক। ব্যাপারটি শুনেই হাথুরু বললেন, ‘ইন্টারেস্টিং!’ সঙ্গে জুড়ে দিলেন ভ্রু কুঁচকানো একটা ইমোজি।
তবে হাথুরু মনে করেন, ক্ষতি যাওয়ার বাংলাদেশ ক্রিকেট ও তাঁর হয়ে গেছে। লিটন-শান্তদের সাবেক কোচ বলেন, ‘ক্ষতি যা হওয়ার বাংলাদেশ ক্রিকেট এবং আমার হয়ে গেছে...।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে হাথুরুর বিরুদ্ধে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। দেরি হলেও বিসিবি পরিচালক ও বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা কমিটির সদস্য মাহবুব আনাম গতকাল নাসুমের চড় কাণ্ডের ঘটনাটি উড়িয়ে দিয়েছেন। কিছুটা চাপা কষ্ট নিয়েই যেন হাথুরু বললেন, ‘আমরা সবাই বিশ্বাস করি ওপরওয়ালা একজন আছেন, তিনি তার সময়মতো সবকিছু বুঝিয়ে দেবেন। দুর্ভাগ্যবশত ক্ষতি যা হওয়ার হয়ে গেছে!’
সম্প্রতি হাথুরু অস্ট্রেলিয়া এক সংবাদমাধ্যমকে আগের মতোই নাসুমকে আঘাতের ঘটনা অস্বীকার করেন। তিনি জানান, এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে। উল্টো হাথুরুসিংহে তাঁর ক্যারিয়ারের ক্ষতি করার অভিযোগ তোলেন বিসিবির বিরুদ্ধে। ওই সংবাদমাধ্যমকে বলেছিলেন ‘ক্রিকেট আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’
আরও খবর পড়ুন:

২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। আর ফিরেই বিশ্বকাপের ডার্ক হর্সরূপে ধরা দিয়ে তারা এখন টুর্নামেন্টের সবচেয়ে বড় ত্রাস। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে চূর্ণ করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা কিংবা বাছাইপর্বের সব কটি ম্যাচ জিতে ইতালির মতো দলকে উড়িয়ে দেওয়া...
১ ঘণ্টা আগে
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার—এই ত্রয়ী পাঁচ-ছয় বছর আগেও যখন ইউরোপের ফুটবলে খেলতেন, তখন তাঁদের পারফরম্যান্স দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন ফুটবলপ্রেমীরা। তাঁরা আর ইউরোপে নেই ঠিকই। তবে ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল এই ত্রয়ীকেই আদর্শ মানছেন।
৪ ঘণ্টা আগে
ডিপ স্কয়ার লেগে ব্রাড ইভান্স ক্যাচ ধরার পর শূন্যে ছুড়ে মেরেছেন। মেহেদী হাসান মিরাজকে ফেরানোর পর পুরো জিম্বাবুয়ে দলই তখন উদযাপনে ব্যস্ত। বোলার রিচার্ড এনগারাভার কাঁধে উঠে গেলেন সিকান্দার রাজা। যাঁরা হারারেতে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে দেখেছেন, তাঁরা অবশ্যই বুঝতে পেরেছেন রাজা-ইভান্সদের উদযা
৫ ঘণ্টা আগে
২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসেই চমক দেখিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডদের নরওয়ে। উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। তবে শেষ আটে ওঠার পরও নিজেদের আন্ডারডগই মানছেন ওডেগার্ড।
৬ ঘণ্টা আগে