
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
এর আগে সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়েতে খেলেছে অস্ট্রেলিয়া। সেবার পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। অন্যদিকে জিম্বাবুয়ের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০১৪ সালে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। যেখানে ২৩ রানে হেরে যায় দলটি। মুলত এই হারেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের ঘোর শঙ্কায় পড়ে যায় একবারের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত আর পরের পর্বে উঠতে পারেনি অস্ট্রেলিয়া।
জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৫, ১৮ ও ২০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্যাট কামিন্স, মিচেল মার্শদের জন্য। দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার সঙ্গে পরবর্তী বিশ্বকাপের সহ-আয়োজক জিম্বাবুয়ে। বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ে সফর তাই বিশ্বকাপের আগে মানিয়ে নিতে বেশ কার্যকরী হবে অস্ট্রেলিয়ার জন্য।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভেমোর মাকোনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে আবার জিম্বাবুয়েতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে আশা করছি। এমন সিরিজ আমাদের দলের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট উপভোগ করার এটি দারুণ সুযোগ। আমরা আশা করছি হারারে স্পোর্টস ক্লাবে দর্শকদের শক্ত সমর্থন পাব।’
এদিকে, চলতি বছরের জুন ও অক্টোবরে বাংলাদেশ এবং আফগানিস্তানকেও আতিথ্য দেওয়ার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার কাছাকাছি অবস্থানকে কাজে লাগিয়ে সফররত দলগুলোকে জিম্বাবুয়েতে ম্যাচ খেলার জন্য উৎসাহিত করছে দেশটির ক্রিকেট বোর্ড। শুধু সীমিত ওভারের ক্রিকেট নয়—টেস্ট ক্রিকেটেও জোর দিচ্ছে জিম্বাবুয়ে। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আরও বেশি টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

২০২৬ বিশ্বকাপ চলাকালীন সম্প্রতি বাংলাদেশের ভক্তদের প্রতি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ভালোবাসা প্রকাশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নকআউটে জাপানের বিপক্ষে জয়ের পর একই কাজ করেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার তাঁর পর এদেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা জানিয়েছেন
৬ মিনিট আগে
বিশ্বকাপে নকআউট পর্বের শুরুতেই একের পর এক অঘটন ঘটছে। একই দিনেই বাদ পড়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দুই শক্তিশালী দল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও হারের শঙ্কায় পড়েছিল। জাপানের সঙ্গে লম্বা সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
১ ঘণ্টা আগে
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলতে ওঠার পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে মরক্কো। নিজেদের অপ্রতিরোধ্য মনে করছেন দলটির প্রধান কোচ মোহাম্মদ ওহাবি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে মরক্কো আরও অনেক দূর এগোতে পারবে বলেই বিশ্বাস তাঁর।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে করা নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল। এবার আর্জেন্টিনাকে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন ঘানার এই ওঝা। শেষ ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল স্কালোনির দল, এমন মন্তব্য করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে