
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে নুয়ান থুসারাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিষয়টি নিয়ে রীতিমতো বিতর্কের জন্ম দিলেন এই পেসার। আইপিএল খেলার অনুমতি না পেয়ে এসএলসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন থুসারা।
প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বো জেলা আদালতে এসএলসির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন থুসারা। তাঁর অভিযোগ, অন্যায়ভাবে তাঁকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। যার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। মামলায় এসএলসির সভাপতি শাম্মি সিলভাসহ বোর্ডের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আদালতের কাছে দুটি নির্দেশনা চেয়েছেন থুসারা। একটি হলো তাকে আইপিএলে অংশ নিতে এনওসি দিতে বাধ্য করা। অন্যটি হলো তিনি এই সনদের অধিকারী—এসএলসি কর্তৃক এমন ঘোষণা দেওয়া।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৯ এপ্রিল কলম্বো জেলা আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে—নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে না পারায় এনওসি দেওয়া হয়নি থুসারাকে। তবে এই দাবি মানতে নারাজ থুসারা। তাঁর মতে, বর্তমান ফিটনেস আগের মতোই রয়েছে এবং অতীতেও একই অবস্থায় তিনি এনওসি পেয়েছেন। এমনকি ২০২৫ সালে বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলে থাকাকালেও তাঁকে অনুমতি দেওয়া হয়েছিল।
২০২৬ সালের ৩১ মার্চ থুসারার সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি চুক্তি নবায়ন করতে আগ্রহী নন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। যা আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর সরে দাঁড়ানোর সম্ভাবনাকে আরও জোরালো করছে।
মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, থুসারার দাবি—তাঁকে আগেই জানানো হয়েছিল যে ভবিষ্যতে জাতীয় দলে তাঁকে আর বিবেচনা করা হবে না। ফলে এনওসি না দেওয়ার সিদ্ধান্তটি তিনি অন্যায্য বলে মনে করছেন। এর আগে ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন থুসারা। পরের বছর যোগ দেন বেঙ্গালুরুতে। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার।

মুহূর্তটা কিছুতেই ভোলার নয়। ভোলা যাবে না। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে ডালাস মিক্সড জোন পেরিয়ে চলেই যাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। ‘দিবু (মার্তিনেসের ডাকনাম), বাংলাদেশ থেকে এসেছি’—পেছন থেকে ডাক দিতেই থামলেন। ‘ওহ্, বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি’, বলতে বলতে ফিরে এলেন প্রতিবেদকের কাছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ মানেই যেন ইউরোপ আর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চ, যেখানে এশিয়া আর আফ্রিকার দেশগুলো যেত শুধুই দু-একটা ‘অঘটন’ ঘটানোর স্বপ্ন নিয়ে। তবে ২০২৬ বিশ্বকাপ যেন পুরোনো সব চেনা হিসাব-নিকাশ ওলটপালট করে দিচ্ছে। কিন্তু এই পরিবর্তনের হাওয়া দুই মহাদেশে লেগেছে ভিন্ন সমান্তরালে।
১ ঘণ্টা আগে
কিন্তু শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলেন হর্ষিত রানা। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। হ্যারি টেক্টরের করা সেই নাটকীয় ওভারে ছিল ওয়াইড, নো-বল আর বাউন্ডারির ছড়াছড়ি। সমীকরণ যখন ২ বলে ৮ রান, তখন ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হর্ষিত রানা। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান, স্ট্রাইকে থাকা প্রিন্
৩ ঘণ্টা আগে
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস।
৫ ঘণ্টা আগে