
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখন আশ্বস্ত হতে পারেন।
শুধু তানজিদই নয়, মুশফিককে নিয়েও দুশ্চিন্তা বাড়ে ক্রিকেটপ্রেমীদের। ম্যাকাইতে গতকাল অনুশীলন করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বলে জানা গেছে। টেস্ট শুরুর আগের দিন আজ শান্ত যখন সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁর কাছে তানজিদ-মুশফিকের বর্তমান অবস্থা নিয়ে জানতে চাওয়া হয়েছে। সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছেন। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। তানজিদকে নিয়ে আবার সাংবাদিকেরা জানতে চাইলেন যে তিনি কি এই টেস্টের একাদশে খেলার মতো ফিট অবস্থায় আছেন। বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘ধারণা তো একটা হয়েছে, তবে কাল সকালে আরেকবার দেখব। একটা ভালো ধারণা হয়েছে। তামিমের বিষয়ে যেটা বললেন যে তামিম আজ ব্যাটিং করেছে। এটা একটা ইতিবাচক দিক।’
ডারউইন টেস্টে তানজিদ তামিম-সাদমান ইসলাম ওপেনিং করেছেন। যদি তানজিদ না খেলতে পারেন, তাহলে সাদমান-সৌম্য সরকার উদ্বোধনী জুটি বাঁধতে পারেন। তবে তানজিদকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন শান্ত। ম্যাকাইতে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘মেডিকেল টার্মস অনুযায়ী কাল সকাল পর্যন্ত আরেকটু আমরা দেখতে চাই। আশা করি সব ঠিক হয়ে যাবে। তবে আমাদের সব ধরনের অপশন আছে। মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’
শান্ত আরও বলেন, ‘উইকেটটা তো দেখে ভালো মনে হচ্ছে। অবশ্যই আমরা যে প্র্যাকটিস উইকেটে অনুশীলন করেছি, এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের যে পাঁচ পেসার স্কোয়াডে আছে সবাই প্রস্তুত।’
‘ইতিবাচক দিক হলো, যে দুই স্পিনার আছে, যেকোনো কন্ডিশনে ভালো বোলিং করে। তাই আমার মনে হয় যে যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে দলের জন্য যে সিদ্ধান্ত নিলে ভালো হবে, সেটাই আমরা নেব ইনশা আল্লাহ।’

ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
৩৪ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৩ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
৩ ঘণ্টা আগে