Ajker Patrika

শচীনের পাশে এখন রুট

ক্রীড়া ডেস্ক    
শচীনের পাশে এখন রুট
টেস্টে শচীন, রুট দুজনেরই ফিফটি ৬৮। ছবি: সংগৃহীত

রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৬৬ রানের ইনিংস খেলেন রুট। এটা তাঁর টেস্ট ক্যারিয়ারের ৬৮তম ফিফটি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে এখন তিনি বসলেন শচীনের পাশে। ভারতীয় কিংবদন্তি ব্যাটারও টেস্টে করেন ৬৮ ফিফটি। এই তালিকায় শচীন-রুটের পরে থাকা শিবনারায়ণ চন্দরপলের টেস্টে রয়েছে ৬৬ ফিফটি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে পরের তালিকায় যৌথভাবে অবস্থান করছেন অ্যালান বোর্ডার ও রাহুল দ্রাবিড়।

রুটের চেয়ে শচীন অবশ্য বেশি ইনিংস ব্যাটিং করেছেন। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ ইনিংস ব্যাটিং করেছেন শচীন। রুট খেলেছেন ৩০৫ ইনিংস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ রানসংগ্রাহক, সেঞ্চুরি দুটি কীর্তি এখনো শচীনের। ৫১ সেঞ্চুরিতে তিনি করেছেন ১৫৯২১ রান। শচীনের পরই টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় অবস্থান করছেন রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে রুট করেন ১৪১৮০ রান।

সেঞ্চুরিতেও শচীনকে ছোঁয়ার পথেই আছেন রুট। টেস্টে এখন পর্যন্ত রুট করেছেন ৪১ সেঞ্চুরি। তাঁর সমান ৪১ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি রিকি পন্টিংয়ের। ৪৫ সেঞ্চুরি করে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড জ্যাক ক্যালিসের।

বৃষ্টিবিঘ্নিত হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টের নিয়ন্ত্রণ এখনো ইংল্যান্ডের হাতে। গতকাল দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮২ ওভারে ৮ উইকেটে ৩৬৬ রান করেছে ইংলিশরা। হ্যারি ব্রুক করেন ৯১ রান। ফিফটি এসেছে জর্ডান কক্স (৭৩) ও ড্যান লরেন্সের (৫১) ব্যাট থেকেও। স্বাগতিকের লিড এখন ১৯৫ রানের।

পাকিস্তানের বাঁহাতি স্পিনার আলী উসমান নিয়েছেন ৫ উইকেট। যেটা তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আলী, মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদ। এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে সফরকারীরা গুটিয়ে যায় ১৭১ রানে। দুই ইংলিশ পেসার ওলি রবিনসন, জশ টাঙ নিয়েছেন পাঁচটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত