
দেশের ক্রিকেটের উন্মাদনায় ভাটা পড়ছে একটু একটু করে। বাংলাদেশ দল আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন ভক্তরা। বিষয়টি অকোপটে স্বীকার করে নিলেন তাওহীদ হৃদয়। দর্শকদের আগ্রহ কমায় নিজেদের ঘাড়ে দায় চাপালেন এই ব্যাটার।
আগামীকাল শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুম। এই টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন হৃদয়। প্রথম দিনই মাঠে নামবে মতিঝিল পাড়ার ক্লাবটি; তাদের প্রতিপক্ষ সিটি ক্লাব। টুর্নামেন্ট শুরুর আগে আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন হৃদয়।
ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কমছে কি না—এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যার রিজিকে যেটা থাকে। আগে যে উত্তেজনা ছিল এখন হয়তোবা মনে হয় সেটা একটু হলেও কমেছে। জানি না আমি ভুলও হতে পারি। ক্রিকেটের উত্তেজনা কমার পেছনে হয়তোবা আমাদেরই দায় আছে যে, আমরা দল হিসেবে ভালো করতে পারছি না।’
স্থানীয় ক্রিকেটারদের জন্য ডিপিএল কতটা গুরুত্বপূর্ণ, সেই ব্যাখ্যায় হৃদয় বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের জন্য টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল। আপনি যদি দেখেন যে, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের ক্রিকেটাররাও খেলতে পারেনি। আমরা প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি, আর ঘরোয়াতে কোনো না কোনো টুর্নামেন্ট খেলি। যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে থাকে, তারা খেলতে পারছে না। তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের বিষয়।’
হৃদয় আরও যোগ করেন, ‘আমার মনে হয় অনেক ক্রিকেটার আছে, যারা ওই টুর্নামেন্টটা খেলে পরিবার চালায়। আশা করছি যে, তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দেবে বিসিবি। এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল। যদি টুর্নামেন্ট না হয়, সে ক্ষেত্রে ক্রিকেটারদের যেমন একটা সুযোগ নষ্ট হয়, তেমনি ভালো ভালো ক্রিকেটারও উঠে আসে না।’
এবার শক্তিশালী দল গড়েছে মোহামেডান। হৃদয় ছাড়াও দলে আছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তানভীর ইসলাম, ইয়াসির আলী রাব্বিদের মতো বেশ কিছু পরিচিত মুখ। সব মিলিয়ে দল নিয়ে সন্তুষ্ট হৃদয়।
এই প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের দলটা ভালোই হয়েছে। এখন কাগজে কলমে ভালো দল অনেক আছে, ভালো হয়েছে আমাদের দলটাও। দিন শেষে মাঠে যে দলটা ভালো পারফর্ম করবে, সেই দলটাই তাদের জন্য ফলাফলটা আনবে।’

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হেরে কোণঠাসা অবস্থায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল এখন হোয়াইটওয়াশের আশঙ্কায়। শুধু তা-ই নয়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারলে প্রভাব পড়বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরও। ক্যামেরন গ্রিন যেন সেটাই বোঝাতে চাইলেন।
৩ ঘণ্টা আগে