
সময়টা দারুণ যাচ্ছে বাবর আজমের। তাঁর নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল এই তারকা ব্যাটার। সামনের দিনগুলোতে সুযোগ এলে জাতীয় দলের নেতৃত্বে ফিরতে আপত্তি নেই বলেই ইঙ্গিত দিলেন বাবর।
২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব সংস্করণে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দিলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার দায়িত্ব পান। তবে সেই বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্ব হারাতে হয় তাঁকে। আপাতত জাতীয় দলের নেতৃত্ব নিয়ে ভাবছেন না বাবর। এখন তাঁর পুরো মনোযোগ পিএসএলের ফাইনাল ঘিরে। ভবিষ্যতে সুযোগ এলে দেশের স্বার্থকেই প্রাধান্য দেবেন—সে কথাও বলে রাখলেন।
বাবর বলেন, ‘অধিনায়কত্ব এখন আলাদা বিষয়। আমি এখন শুধু পিএসএলের ফাইনাল নিয়ে ভাবছি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি (অধিনায়কত্ব করার সুযোগ) এলে আমি সব সময় পাকিস্তান ক্রিকেটের স্বার্থে যা ভালো হবে সেটাই করব।
এবারের পিএসএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। ২ সেঞ্চুরি, ৩ ফিফটিতে করেছেন ৫৮৮ রান। পিএসএল দিয়েই ফর্মে ফিরেছেন। তবে অফফর্মের কারণে লম্বা সময় ধরে সমালোচিত হচ্ছিলেন বাবর। এই বিষয়টিতে তাই গুরুত্ব দেন না তিনি। বরং নিজের পারফরম্যান্সের দিকে পূর্ণ মনোযোগ এই ব্যাটারের, ‘সমালোচনা নিয়ে আমার কিছুই করার নেই। তবে ভক্ত-সমর্থকদের কাছ থেকে আমি অনেক আত্মবিশ্বাস পাই। ফাইনালে ভালো করার জন্য আমি বেশ আত্মবিশ্বাসী।’
সবার আগে পিএসএলের এবারের মৌসুমের প্লে অফে জায়গা করে নিয়েছিল পেশোয়ার। প্রথম দল হিসেবে ফাইনালেও উঠেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিততে চান বাবর, ‘আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা করি, এখন পর্যন্ত যেভাবে খেলেছি, ফাইনালেও সেটাই ধরে রাখতে পারব।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১১ ঘণ্টা আগে