
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ছয় বাংলাদেশিকে দলে নেয় তিন ফ্র্যাঞ্চাইজি। তবে দরজায় যখন কড়া নাড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, তখন তো আর পাকিস্তানে বসে থাকার সুযোগ নেই। একে একে দেশে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা।
মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, শরীফুল ইসলাম—এই ছয় বাংলাদেশি ক্রিকেটারকে দেখা গেছে এবারের পিএসএলে। যাঁদের মধ্যে একমাত্র তানজিদ হাসান তামিমের পিএসএল কেটেছে বেঞ্চে বসে। কোনো ম্যাচ না খেলেই গত রাতে বাংলাদেশে ফিরেছেন তিনি। তাঁর পাশাপাশি ইমন, মোস্তাফিজ, রিশাদও ফিরেছেন দেশে। বিমানবন্দরে প্রত্যেকে যখন লাগেজ নিয়ে বের হচ্ছিলেন, তখন ইমনের চোখে-মুখে হতাশা ছিল স্পষ্ট। কারণ, চোটে পড়ায় লাহোর কালান্দার্সের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেই দেশের বিমান ধরতে হয়েছে তাঁকে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবারের পিএসএলে দুর্দান্ত খেলেছেন মোস্তাফিজ ও রানা। লাহোর কালান্দার্সের হয়ে ৬ ম্যাচে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। বাঁহাতের স্লোয়ার-কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন লাহোরের। ১০২ বলের মধ্যে ৩০টি ডট দিয়েছেন তিনি। আর রানা পেশোয়ার জালমির জার্সিতে তিন ম্যাচে পেয়েছেন ৫ উইকেট। বিশেষ করে ৯ এপ্রিল রাতে করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। গতির পাশাপাশি বাউন্সারে ভড়কে দিয়েছেন ব্যাটারদের।
পিএসএলে গতবার নাহিদ রানাকে পেশোয়ার নিলেও টুর্নামেন্টটা তাঁর কেটেছিল বেঞ্চে বসে। এবার তাঁকে নিয়েছে একই ফ্র্যাঞ্চাইজি। পিএসএল অভিষেকে সুযোগটা তিনি দারুণভাগে কাজে লাগিয়েছেন। তাঁর মতো শরীফুলও এবার প্রথমবার খেলেছেন পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে। ৪ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। আর গতকাল বিকেলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ের ম্যাচে মোস্তাফিজকে হারিয়ে দিয়েছেন রানা-শরীফুলরা। ব্যাটারদের ব্যর্থতায় লাহোর কালান্দার্স ৭৬ রানে হেরেছে পেশোয়ার জালমির কাছে।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে পিএসএলে ২১ এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছিলেন ইমন। কিন্তু চোটে পড়ায় ৩ ইনিংসে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে করেন ৭১ রান। যার মধ্যে বৃষ্টির বাগড়ায় ১৩ ওভারে নেমে আসা মুলতান সুলতানসের বিপক্ষে ৩ এপ্রিল ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ২ চার ও ৫ ছক্কা মারেন। সেটাই মূলত লাহোর কালান্দার্সের ২০ রানের জয়ে অবদান রেখেছেন। এই ম্যাচে ফিল্ডিংয়ে সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েই টুর্নামেন্ট শেষ হয়ে যায় পিএসএল।
পিএসএল খেলতে রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
| বোলার | দল | ইনিংস | উইকেট | ইকোনমি |
|---|---|---|---|---|
| মোস্তাফিজুর রহমান | লাহোর কালান্দার্স | ৫ | ৬ | ৭.১৭ |
| নাহিদ রানা | পেশোয়ার জালমি | ৩ | ৫ | ৫.২০ |
| শরীফুল ইসলাম | পেশোয়ার জালমি | ৪ | ২ | ৮.৩৬ |
| রিশাদ হোসেন | রাওয়ালপিন্ডিজ | ৪ | ২ | ১১.০৭ |

আল নাসরের ডিকশনারিতে যেন হার বলে কোনো শব্দ নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা যে দলে থাকে, সেই দল তো উড়বেই। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড। টানা ১৪ ম্যাচ জিতে এবার ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আল নাসর।
১৮ মিনিট আগে
ফুটবল মানচিত্রে একসময় যারা ছিল স্রেফ ‘অংশগ্রহণকারী’, সেই পানামা এখন বিশ্ব ফুটবলের নতুন শক্তি। নিস্তব্ধতা ভেঙে গর্জনে মেতে ওঠার এক অনন্য গল্প লিখেছে মধ্য আমেরিকার এই দেশ। ২০১৮ বিশ্বকাপের পর এবার ২০২৬ বিশ্বকাপে নিজেদের টিকিট নিশ্চিত করেছে লোস কানালেরোসরা।
১ ঘণ্টা আগে
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বিরোধিতা করে ঢাকার ক্লাবের একটি বড় অংশ নেয়নি প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো। বৈরী পরিস্থিতিতে প্রথম বিভাগের ২০টির মধ্যে ১২ ক্লাবকে নিয়ে লিগ হয়েছে। দ্বিতীয় বিভাগ লিগে ২৪টি ক্লাবের মধ্যে লিগে অংশ নিয়েছে ১২টি। তামিম ইকবাল সভাপতি হওয়ার পর বুলবুলদের বিরোধিতাকা
২ ঘণ্টা আগে
রেকর্ড গড়া যেন লামিনে ইয়ামালের কাছে ডালভাতের মতো ব্যাপার। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন ফুটবল বিশ্বকে। তিন বছরে বার্সেলোনার সমর্থকদের মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে