হৃদয়ের আবেগঘন স্ট্যাটাস

নিষেধাজ্ঞার কারণে আবাহনী-মোহামেডানের অলিখিত ফাইনালে আজ তাওহীদ হৃদয় ছিলেন দর্শক। তাঁর দল মোহামেডানকে অনায়াসে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা নিশ্চিত করল আবাহনী। তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর হৃদয় নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানের। কিন্তু আচরণবিধি ভঙ্গ করে শাস্তি ভোগ করছেন তিনি। তবে লিগের শিরোপা হাতছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি।
হৃদয়ের মতে, মাঠের বাইরেও এক ‘অলিখিত যুদ্ধ’ করছে মোহামেডান। ফেসবুক পোস্টে এ তরুণ ব্যাটার লিখেছেন, ‘এবারের প্রিমিয়ার লিগে ২২ গজের বাইরেও একপ্রকার অলিখিত যুদ্ধ করে গেল মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতটা মোহামেডান করেছে।’
পোস্টে কোনো একটি ব্যাপারকে আড়ালে রেখেই যেন হৃদয় লেখেন, ‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো এক পক্ষের চাপে অপর পক্ষকে আমাদের কখনো জানার সুযোগ হয় না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম, তবে কাহিনি হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেন পারছি না, তা না হয় পরেই বলব!’
হৃদয়ের দাবি, বড়-ছোট সবারই ভুল হয়। কেউ যেন অপমান বা ছোট না হয়, এ জন্য অনেক কিছু ঘাড়ে নিতে হয়। পোস্টে আরও লেখেন, ‘নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেন ছোট বা অপমানিত না হয়, সে জন্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ্য করতে হয়—হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।’
মোহামেডানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন, ‘মোহামেডানের কর্তৃপক্ষ প্রত্যেক ম্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা। সঙ্গে জুড়িয়ে দিয়েছেন একটা ভালোবাসার ‘লাভ’ ইমোজি।

বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনা ট্রফি জিতবে কি না, তা সময়ই বলে দেবে। তবে মেসির দলকে ভালোবেসে সাড়ে ৯ মাসে ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া এই তিন আর্জেন্টাইন যে ইতিমধ্যেই জীবনের এক পরম ট্রফি জিতে নিয়েছেন, তা বলাই বাহুল্য।
৫ ঘণ্টা আগে
র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দল (২১১) সান মারিনো। বাংলাদেশ (১৮১) এগিয়ে আছে ৩০ ধাপ। তবে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখেন না হামজা, ‘ম্যাচটি নিশ্চিতভাবেই সহজ হবে না। ওরা সব সময় বড় দেশগুলোর বিপক্ষে খেলে অভ্যস্ত, ওদের খেলার গুণগত মানও অনেক উন্নত। আমরা ওদের মাঠে খেলছি, ওদের নতুন কোচ এসেছে—সব মিলিয়ে
৫ ঘণ্টা আগে
দ্বিতীয়ার্ধে গোয়ার তীব্র গরম আর ফাইনালের টিকিটের তীব্র স্নায়ুচাপের মুখে দাঁড়িয়েও লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ডাগআউট থেকে আসা বদলি ফরোয়ার্ড সাগরিকা তৈরি করেন আরেক ইতিহাস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের রক্ষণভাগকে স্তব্ধ করে দিয়ে জয়সূচক
৮ ঘণ্টা আগে
গত এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। মোসাদ্দেকের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে অনুপস্থিত থাকা উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান আবার দলে জায়গা পেয়েছেন।
৮ ঘণ্টা আগে