
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারেননি লিটন দাস। এবার সিরিজের বাকি ম্যাচ দুটি থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘লিটন প্রথম ওয়ানডে মিস করেছিল এবং এখনও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নয়। আজ তার ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু ফল সন্তোষজনক ছিল না। সামনে টানা দুটি ওয়ানডে রয়েছে। তাই এই সিরিজে খেলার মতো পর্যাপ্ত উন্নতি সে করতে পারবে বলে আমরা মনে করছি না।’
চোটের কারণে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না লিটন। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্বের ভার সামলেছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের দলে থাকলেও চোট থেকে সেরে না উঠায় সরিয়ে নেওয়া হয় লিটনকে। তাঁর বদলি হিসেবে দলে ডাকা হয় উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে।
বিসিবির মেডিকেল বিভাগের আশা ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে মাঠ ফিরবেন লিটন। কিন্তু ফিটনেস টেস্টের ফল সন্তোষজনক না হওয়ায় সেটাও সম্ভব হলো না। মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো লিটনের।
দ্বিতীয় ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে সফরকারীদের। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে ২৫ রানে হেরে যায় মেহেদী হাসান মিরাজের দল। জিম্বাবুয়ের করা ১৪১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ১১৬ রানে। বাজে ব্যাটিংয়ে টেস্টে ইনিংস হারের পর এবার ওয়ানডে সিরিজ হাতছাড়া করার শঙ্কায় ফিল সিমন্সের দল।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে