
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল যখন লাগেজ গোছাতে ব্যস্ত ছিলেন মোস্তাফিজুর রহমান, সেই মুহূর্তেই দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে ভেড়ানোর খবর দিয়েছে। তখনই হৈচৈ পড়ে গিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।
মোস্তাফিজের দল পাওয়ার চেয়েও হৈচৈ পড়ে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর আইপিএলে দল পাওয়ার ব্যাপারে জানা-না জানা নিয়ে। অবশেষে আজ জানা গেল, মোস্তাফিজকে আইপিএলের দুই ম্যাচ খেলতে ‘অনাপত্তিপত্র’ দেওয়া হয়েছে। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মোস্তাফিজ তো জাতীয় দলে দলভুক্ত হয়ে ইতোমধ্যে দলের সঙ্গে আরব আমিরাত গেছে। আমাদের নিয়ম অনুযায়ী জাতীয় দলে সুযোগ পেলে খেলতে হয়। দিল্লি আমাদের কাছে মোস্তাফিজকে তাদের শেষ তিনটি ম্যাচে পাওয়ার অনুরোধ করেছে। আমাদের ১৭ ও ১৯ তারিখে ম্যাচ আছে, এরপর সে দিল্লির শেষ দুই ম্যাচ খেলতে পারবে।’
দিল্লি গতকাল ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই মোস্তাফিজ উড়াল দিয়েছেন আরব আমিরাতের উদ্দেশ্যে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজ বিমানে ওঠার পর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি তাদের বিপক্ষে খেলতে। আমার জন্য দোয়া করবেন।’ ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। মিঠুর কথা অনুযায়ী দিল্লির জার্সিতে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি খেলতে পারবেন মোস্তাফিজ।
এদিকে আমিরাত সিরিজ শেষে ২০ মে ঢাকায় ফেরার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু লিটন দাস, মোস্তাফিজ, নাজমুল হোসেন শান্তদের তো বসে থাকার সুযোগ নেই। কারণ, দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে বাংলাদেশকে। কদিন আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রসঙ্গ উঠলে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জানিয়েছিলেন, তাঁরা প্রস্তুত আছেন এই ব্যাপারে। আজ জানা গেল, সরকারের থেকে বিসিবি সবুজ সংকেত পেয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল, পিএসএল স্থগিত হয়ে পড়েছিল। দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই পুনরায় শুরু হচ্ছে ১৭ মে। তাতে পেছাতে পারে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ মে থেকে ৫ জুন হতে পারে এই সিরিজ। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচির কথা এখনো জানা যায়নি।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৩ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৬ ঘণ্টা আগে