
আইপিএল শেষ হতে এখনো ২৪ দিন বাকি। দলগুলো যখন শেষ চারের সমীকরণ মেলাতে ব্যস্ত, এ সময়ে চেন্নাই সুপার কিংসকে ছেড়ে দিতে হলো মোস্তাফিজুর রহমানকে। দারুণ ছন্দে থাকা মোস্তাফিজের সার্ভিস তারা কতটা মিস করবে, এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মন্তব্যে পরিষ্কার। এ ধরনের টুর্নামেন্টে খেলে নিজের উন্নতির বিষয় তো আছেই সঙ্গে মাঝপথে দেশে ফিরে আর্থিক ক্ষতিও ফিজের কম নয়।
আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে চেন্নাই কিনেছিল তাঁর ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে (২ কোটি ৬৩ লাখ বাংলাদেশি টাকা)। চেন্নাই এখনো পর্যন্ত খেলেছে ১০ ম্যাচ, এর মধ্যে বাংলাদেশি পেসার খেলেছেন ৯ ম্যাচ। আইপিএলের ফাইনালে উঠতে পারলে চেন্নাইয়ের সর্বোচ্চ ১৭ ম্যাচ খেলার সুযোগ থাকছে। লিগ পর্বে বিদায় নিলেও খেলবে ১৪টি। ভিত্তিমূল্য যেটাই হোক, আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ভর করে সাধারণত ম্যাচ সংখ্যার ওপর।
মোস্তাফিজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যেহেতু মোস্তাফিজ ৯টি ম্যাচ খেলেছেন, তিনি তাঁর পারিশ্রমিকের ৬৪ শতাংশ পাবেন। তাঁর ভিত্তিমূল্য অনুযায়ী আর কর কেটে সর্বোচ্চ ১ কোটি টাকা পেতে পারেন ফিজ। আইপিএলের মাঝপথে দেশে ফেরায় তাঁর আর্থিক ক্ষতি প্রায় কোটি টাকার। জিম্বাবুয়ে সিরিজে খেলতে বিসিবি তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল ১ মে পর্যন্ত। আজ বিকেলে তিনি চেন্নাই থেকে দেশেও ফিরেছেন। তবে এখনই জিম্বাবুয়ে সিরিজ খেলা হচ্ছে না তাঁর। কদিনের বিশ্রাম শেষে ঢাকা পর্বে যোগ দেবেন দলের সঙ্গে।
৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে চেন্নাই তো বটেই, আইপিএলের বোলারদের মধ্যে আজ বিকেল পর্যন্ত তিন জনের সঙ্গে শীর্ষে ছিলেন মোস্তাফিজ। ২০১৬ আইপিএলের পর আবারও চেনা রূপে ফেরা ফিজের টুর্নামেন্ট শেষ না হলেও এবার তাঁর পারফরম্যান্সে মুগ্ধ অনেকেই। ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম যেমন ফেসবুকে লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে শঙ্কায় ছিলাম মোস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ নিয়ে। গত বেশ কিছুদিন থেকে ওর পারফরম্যান্স মোটেই সন্তোষজনক ছিল না। সত্যি কথা বলতে, জাতীয় দলে ওর জায়গা হবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করতেও অনেকে দ্বিধা করেনি। অথচ এই কদিনে সবকিছুই বদলে গেল। আমি নিশ্চিত সিএসকের (চেন্নাইয়) পরের ম্যাচে দল, সমর্থক, ধারাভাষ্যকারসহ সবাই মোস্তাফিজের অভাব অনুভব করবে। মোস্তাফিজের না থাকার ব্যাপারটা এবং তার ফেলে আসা বিশেষ মুহূর্তগুলো বারবার টিভি স্ক্রিনে ভেসে উঠবে। সবার মুখে মুখে উচ্চারিত হবে মোস্তাফিজের নাম। আর তার নামের পাশাপাশি উঠে আসবে বাংলাদেশের কথাও।’

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৩ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২২ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে