১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল শারজায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে জয় এই ম্যাচে দলে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মনে করেন জাহানারা আলম। বাংলাদেশি পেসার বলেছেন, ‘এটা (জয়) আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এভাবে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
স্কটল্যান্ডের বিপক্ষে খেলেননি জাহানারা। তবে আজ সতীর্থদের সঙ্গে অনুশীলনের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এলেন এই পেসার। বাংলাদেশের মেয়েরা এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। হেরেছে সব কটিতেই। তবে অতীত নিয়ে ভাবছেন না জাহানারা। জানালেন ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তাঁর সতীর্থরা, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সেই ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।’
ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ হলেও প্রথম ম্যাচ জয়ে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া বাংলাদেশ চায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। পরিকল্পনা অনুযায়ী খেলে ইংলিশদের হারাতে পারলে বড় অর্জনও হবে মনে করেন জাহানারা, ‘এটা আমাদের জন্য বড় একটা অর্জনও হবে। অবশ্যই, আমরা জয়ের জন্যই খেলব। অবশ্যই, ইংল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। তাদের জন্য আমাদের বিশেষ কোন পরিকল্পনা আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৩ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৬ ঘণ্টা আগে