
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
ব্রায়ান বেনেট-বেন কারেনের দারুণ শুরুর পরও নাহিদ রানার তোপ ও মিরাজের ৫ উইকেটের সৌজন্যে জিম্বাবুয়েকে ২৭৩ রানে আটকে রাখে বাংলাদেশ। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান তুলেছে তারা। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবেন মুমিনুল-জয়।
টেস্ট ক্যারিয়ারে ১১ তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়ে মিরাজ জানিয়েছেন, ম্যাচটা বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব। এ জন্য দ্বিতীয় ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রানের স্কোর গড়তে হবে তাঁদের। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বললেন, ‘প্রথমে আমাদের লিডটা পার করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি। তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি।’
মিরাজের বলছেন উইকেট এখন ব্যাটিং সহায়ক, ভালো ব্যাটিং করলেই ভালো স্কোর সম্ভব, ‘এখন যে উইকেট আছে, আমার মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি, ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব, ৩৫০ থেকে যদি ৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’
মিরাজের কথায় ৩০০ থেকে ৩৫০ রান জিম্বাবুয়েকে লক্ষ্য দিতে পারলে সিলেট টেস্টে জিততে পারে বাংলাদেশ, ‘আর টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ উইকেটে অনেক পরিবর্তন আসবে। কিন্তু এটা আমাদের ব্যাটারদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’
চিন্তার ব্যাপার, সিলেটের মাঠে টেস্টে ৪০০ দূরে, ৩৫০ রানও করতে পারেনি বাংলাদেশ। এ পর্যন্ত ইনিংস ব্যাটিং করে ৫ বারই অলআউট হয়েছে ২০০ রানের আগে। সর্বোচ্চ স্কোর ৩৩৮ ও ৩১০ রান—২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। কাল মিরাজরা আসলে দায়িত্ব নিয়ে কতটা ভালো ব্যাটিং করতে পারেন সেটি দেখার অপেক্ষা।

মোসেঙ্গো-ওম্বা বলেন, ‘মানুষ তাদের সব সমস্যা ভুলে লেপার্ডসদের পেছনে ছুটছে। কঙ্গো থেকে আসা মানেই ইবোলা নয়। কঙ্গো বিশাল একটি দেশ এবং আমরা এই রোগের সঙ্গে অনেকবার লড়েছি। বিশ্বের ভয় পাওয়ার কিছু নেই।’
৪ ঘণ্টা আগে
ঐতিহাসিক সিরিজ জয়ের পর বোলারদের র্যাঙ্কিংয়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ
৫ ঘণ্টা আগে
পঞ্চম বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি যা কিছু শিখেছি তা দলের মাঝে বিলিয়ে দিতে চাই যাতে আমরা শিরোপা জিততে পারি। গতবার আমি অত্যন্ত আবেগ ও উদ্দীপনা নিয়ে খেলেছিলাম, তবে এবার আমার ভেতরের জেদ ও চেতনা আরও তীব্র। আশা করি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সবাই প্রস্তুত।’
৫ ঘণ্টা আগে
মেডিকেল পরীক্ষার পর আজ বিকেল ৫টায় শুরু হবে ব্রাজিলের প্রথম অনুশীলন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর যুব দলের তিন তরুণ—ফ্লেমেঙ্গোর গোলরক্ষক লিও নানেত্তি, বোতাফোগোর ফেলিপে সুজা এবং ভাস্কোর ব্রুনো রিবেইরো এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন। লিও নানেত্তি বিশ্বকাপ জুড়েই দলের সঙ্গে অনুশীলনে থাকবেন।
৮ ঘণ্টা আগে