২০০ এর কম পুঁজি নিয়েও লড়াই কীভাবে জমিয়ে তুলতে হয়, সেটা যে পাকিস্তানের ভালোই জানা। ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান তা দেখিয়েছে বারবার। বেনোনির উইলোমুর পার্কে আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের ফল বদলেছে ক্ষণে ক্ষণে। নাটকীয়তার ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে ভারতকে পেল অস্ট্রেলিয়া।
১৮০ রানের লক্ষ্যে শুরুতে ধীরেসুস্থে খেলতে থাকে অস্ট্রেলিয়া। ৬১ বলে ৩৩ রানের জুটি গড়েন দুই অজি ওপেনার হ্যারি ডিক্সন ও স্যাম কনস্টাস। ১১ তম ওভারের প্রথম বলে কনস্টাসকে বোল্ড করে জুটি ভাঙেন পাকিস্তানি পেসার আলি রাজা। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়া অধিনায়ক হাগ উইবগেন। তবে ১২ বলে ৪ রান করে আউট হয়েছেন তিনি। ১৪ ওভারের পঞ্চম বলে অজি অধিনায়ককে ফেরান পাকিস্তানি স্পিনার নাভিদ আহমেদ খান।
উইবগেনের পর হারজাস সিং, রায়ান হিকস এই দুই ব্যাটারেরও উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ৪ উইকেটে ৫৯ রান। এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন অজি ওপেনার ডিক্সটন। পঞ্চম উইকেটে ৬০ বলে ৪৩ রানের জুটি গড়েন ডিক্সন ও অলিভার পিক। ২৭ তম ওভারের তৃতীয় বলে ডিক্সনকে ফিরিয়ে জুটি ভাঙেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস। ৭৫ বলে ৫ চারে ৫০ রান করেন ডিক্সন।
ডিক্সন ফেরায় অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ২৬.৩ ওভারে ৫ উইকেটে ১০২ রান। এরপর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন টম ক্যাম্পবেল। ষষ্ঠ উইকেটে ৭৩ বলে ৪৪ রানের জুটি গড়েন পিক ও ক্যাম্পবেল। ৩৯ তম ওভারের পঞ্চম বলে ক্যাম্পবেলকে বোল্ড করে জুটি ভাঙেন মিনহাস। এতে অজিদের স্কোর হয়ে যায় ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান। হাতে তখনো অস্ট্রেলিয়ার ৪ উইকেট। এখান থেকেই ম্যাচের বাঁক বদলাতে থাকে। যেখানে ৪৬ তম ওভারের শেষ বলে মাহলি বিয়ার্ডম্যানকে বোল্ড করে লড়াই জমিয়ে তোলেন পাক পেসার রাজা। অজিদের স্কোর তখন ৪৬ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান। ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ার সম্ভাবনা যখন জোরালো হয়, সেই সময়ে বিপদে পড়া অস্ট্রেলিয়ার হাল ধরেন কালাম ভিডলার ও রাফ ম্যাকমিলান। দশম উইকেটে ১৯ বলে ১৭ রানের অবিচ্ছেদ্য জুটি ঘোষণা করেন ভিডলার ও ম্যাকমিলান। ৫০ তম ওভারের প্রথম বলে মোহাম্মদ জিসানকে চার মেরে অস্ট্রেলিয়াকে রুদ্ধশ্বাস জয় এনে দেন ম্যাকমিলান। ৫ বল হাতে রেখে পাওয়া ১ উইকেটের জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া পেল ভারতকে। ১১ ফেব্রুয়ারি বেনোনিতে হবে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক হাগ উইবগেন। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা অজি বোলাররা প্রমাণ করেছেন। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৪৮.৫ ওভারে ১৭৯ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন দুই ব্যাটার আজান আওয়াইস ও মিনহাস। যেখানে মিনহাস ৬১ বলে ৯ চারে করেন ৫২ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন টম স্ট্রেকার। ১টি করে উইকেট নিয়েছেন টম ক্যাম্পবেল, ম্যাকমিলান, ভিডলার ও মাহলি বিয়ার্ডম্যান।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে