
অ্যাঞ্জেলো ম্যাথুসের নাম শুনলে সেই ‘টাইমড আউট’-এর ঘটনা মনে পড়াটাই স্বাভাবিক। দিল্লিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান যে ‘টাইমড আউট’ করেছিলেন, সেটা নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হলেই এই বিতর্কিত ঘটনা সামনে চলে আসে।
২০১৮ সালের ‘নাগিন ড্যান্স’-এর ঘটনা নিয়ে তখন থেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উত্তাপ ছড়াচ্ছে। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ‘টাইমড আউট’ দুই দলের লড়াইয়ে যোগ করেছে বাড়তি মাত্রা। ২০২৪ সালে বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে আতিথ্য দেয়, তখনো এর রেশ দেখা গেছে। এবার আরও একটি বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দরজায় কড়া নাড়ছে, তখন আবারও এল টাইমড আউট প্রসঙ্গ। গলে আজ সাংবাদিকেরা যখন সেই পুরোনো ঘটনা নিয়ে জিজ্ঞেস করেন, অ্যাঞ্জেলো ম্যাথুসের উত্তর, ‘টাইমড আউটের ঘটনাটি ছিল বেশ অপ্রত্যাশিত। কিন্তু তারা সবাই আমার বন্ধু। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাদের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। যদিও আমাদের মাঝে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সেসময়। কিন্তু সেসব মনে রাখিনি।’
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ তো বটেই। বাংলাদেশের মাঠেও অনেক ম্যাচ খেলেছেন ম্যাথুস। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—২০১৪ সালে এই দুই শিরোপা তিনি জেতেন মিরপুরে। বাংলাদেশকে নিয়ে লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘আমি অনেকবারই সেখানে গিয়েছি। আন্তর্জাতিক ম্যাচ তো খেলেছি। ঘরোয়া লিগেও খেলেছি। সেখানকার প্রতিটি মুহুর্ত উপভোগ করেছি। কারণ, তারা সবাই আমার ভালো বন্ধু। সবার জন্যই শুভ কামনা রইল।’
গলে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই ম্যাথুসের শেষ ম্যাচ। জয় দিয়ে টেস্ট থেকে বিদায়টা স্মরণীয় করে রাখতে চান তিনি। সাংবাদিকদের আজ ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘কিছু আবেগ তো আছেই। তবে আমি চাই এই ম্যাচটা জিততে।’
গলে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে ‘টাইমড আউট’ নিয়ে গতকাল ক্রিকইনফোতে বিশাল সাক্ষাৎকার দিয়েছেন ম্যাথুস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সেই ঘটনার মনে পড়লে এখনো বিস্মিত হন লঙ্কান অলরাউন্ডার। ক্রিকইনফোকে ম্যাথুস বলেন, ‘কিন্তু ওই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমার মনে হয়েছিল, আমাকে টার্গেট করা হয়েছিল। আমি জানি না, তারা কী কারণে ওই রকমভাবে আবেদন করল।’ সেই ম্যাচটি হেরে যাওয়ায় শ্রীলঙ্কা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হারায়, আর জায়গা করে নেয় বাংলাদেশ দল।

ম্যাথুস ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হেলমেটের স্ট্র্যাপ ঠিক করতে ব্যস্ত, সেই মুহূর্তে টাইমড আউটের আবেদন করে বসেছিলেন সাকিব। আম্পায়ার আউট ঘোষণা করায় ম্যাথুসের মেজাজ তখন বিগড়ে গিয়েছিল। পুরোনো সেই ঘটনা নিয়ে ক্রিকইনফোকে গতকাল লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয়েছিল, আম্পায়ারদের আরও বেশি হস্তক্ষেপ করা উচিত ছিল। আমি যখন ক্রিজে যাই, তখন দুই মিনিট পার হয়নি—এটা পরিষ্কার ছিল। আর এটা তখনই দেখা যায় যে আমার হেলমেটটি ওই সময়েই ভেঙে যায়, মাঠে যাওয়ার আগেই নয়। তাই আমি যে রেগে গিয়েছিলাম, সেটার যথেষ্ট কারণ ছিল।’
আরও পড়ুন:

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১৮ মিনিট আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
২ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
৩ ঘণ্টা আগে