ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে না যাওয়ার ঘটনা বেশ পুরোনো। তাই ভারতকে নিয়ে এশিয়া কাপ খেলতে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন প্রস্তাব ‘না’ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিসিবির হাইব্রিড মডেলে আগ্রহ দেখায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও।
পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। যা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে খেলতে রাজি না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে আবহাওয়া। এবারও এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরে। যেখানে সেপ্টেম্বরে আমিরাতে থাকে প্রচণ্ড গরম। এর আগে ওয়ানডে সংস্করণের ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।
তবে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছে না বিসিবি। এ মুহূর্তে ইংল্যান্ডে থাকা বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলছেন, ‘এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও তার সদস্য বোর্ডগুলোর ব্যাপারে। এটি নিয়ে কোনো মন্তব্য করতে পারব না।’

গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বের টিকিট পকেটে পুরে সবার আগে নির্ভার সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তবে এই গ্রুপ এবং গ্রুপ ‘এফ’-এর বাকি দলগুলোর জন্য শেষ রাউন্ডের সমীকরণটা এখন বাঁচা-মরার। সেই লড়াইয়ের মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চোখ—শেষ বত্রিশের মঞ্চে এখন জার্মানির সঙ্গী হচ্ছে কোন দলগুলো?...
২৬ মিনিট আগে
বিশ্বকাপ জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতেই হবে—ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এমন বাস্তবতাই যেন সামনে তুলে ধরলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। জয় না পেলেও তাঁর বিশ্বাস, এই ম্যাচ ইংল্যান্ডকে আরও শক্তিশালী করবে। বোস্টনে মঙ্গলবার ঘানার বিপক্ষে ৭৯ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের...
৩০ মিনিট আগে
‘আই অ্যাম ব্যাক’—ক্রিস্টিয়ানো রোনালদো ফিরে এসেছেন। উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করার পর টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে রীতিমতো গর্জে ওঠেন রোনালদো। কদিন ধরে যাঁরা বলছিলেন, ‘পর্তুগালের সমস্যার নাম রোনালদো’, তাঁদের উদ্দেশেই ছিল সিআর সেভেনের এই কড়া বার্তা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ফুটবল সমর্থকেরা নিশ্চিত ভোর চারটার কথা চিন্তা করে নিজেদের মোবাইল-ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন। ঘটনাটা নিশ্চয়ই সবার জানা। কারণ, মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড। ম্যাচ শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন নেইমারের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে...
৪ ঘণ্টা আগে