অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হয়তো নিয়ম রক্ষার। তবে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। গ্রুপ-১ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে উঠে গেছে। দক্ষিণ আফ্রিকাও সুবিধাজনক অবস্থানে আছে। অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালে উঠতে চায়, তাহলে তাদের সব ম্যাচ জিততেই হবে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সামনে আজ জেতা ছাড়া অন্য বিকল্প নেই।
এই ম্যাচের আগে আরও একটা বিষয় সামনে আসছে। যদিও অস্ট্রেলিয়ানরা অতীতের মলিন পাতায় সেভাবে হাত বুলায় না, তবু কিছুদিন আগে বাংলাদেশের কাছে ৪-১-এ সিরিজ হেরে যাওয়ার স্মৃতিটা কি তাদের তাড়া করবে না? প্রতিশোধ শব্দটা খেলাধুলায় যায় না। তবে ওই হারের ক্ষত মুছতেও অস্ট্রেলিয়ানরা নিশ্চয় উন্মুখ হয়েই থাকবে। এমন ম্যাচে স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়াই কিছুটা চাপে থাকবে। যেহেতু বাংলাদেশের হারানোর কিছু নেই, তারা এই সুযোগটা নিতে পারে। বাংলাদেশ স্বাভাবিক খেলুক, সেটিই চাইব। হার-জিত যা-ই হোক না কেন।
আমাদের আটজন ব্যাটার খেলছে। এর পরও ব্যাটিংটা ভালো হচ্ছে না। আমি মনে করি, ব্যাটিং নিয়ে আমাদের আগে থেকেই কিছুটা দুশ্চিন্তা ছিল। সে জন্যই হয়তো ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে এতজন ব্যাটার খেলানো হচ্ছে। যদিও তারা সুবিধা করতে পারেনি এত দিন, তবুও আমরা চাই আজ খেলাটা ফাইট হোক। যেহেতু বাংলাদেশ চাপমুক্ত হয়ে খেলতে নামবে, সর্বোচ্চ ভালো পারফরম্যান্সটাই চাইব দল থেকে। আরেকটা কথা, নিজেদের দিনে বাংলাদেশ কিন্তু সবাইকেই হারিয়েছে। আজও আমাদের সেই আশা—সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলবে বাংলাদেশ।
নামিবিয়া-স্কটল্যান্ডের মতো আইসিসির সহযোগী দেশগুলোর ইতিবাচক ক্রিকেট নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ কেউ দুই দলের সঙ্গে বাংলাদেশের তুলনা টানছেন। আমি বলব, তারা বিশ্বকাপ খেলছে, সুপার টুয়েলভে উঠছে—এটাই তাদের কাছে বড় অর্জন। আর বাংলাদেশ সেমিফাইনাল খেলার মতোই সক্ষম দল ছিল। এই দুই দলের সঙ্গে বাংলাদেশের তুলনা করাটা তাই ন্যায্য হবে না। ওদের হারানোর কিছু নেই। সেখানে বাংলাদেশের ওপর প্রত্যাশার চাপটা অনেক বড়। সেই চাপটা অনেকেই নিতে পারেনি।
তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করছেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল প্রতিশ্রুতিমান পেসার হিসেবে। যদিও মাঝখানে চোট আর ফিটনেস সমস্যায় তলিয়ে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসতে সে দুর্দান্ত পরিশ্রম করেছে। ওর খেলাটা ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে ব্যক্তিগতভাবে অনেক ঘাম ঝরিয়েছে। তাসকিনের মধ্যে যে পরিবর্তনটা দেখছি, সেটি হলো ওর ফিটনেস এবং ব্যক্তিগত জীবনে। ক্রিকেটে একটা কথা চালু আছে, যত বেশি শারীরিক পরিশ্রম করা যায়, মানুষ মানসিকভাবে তত শক্তিমান হয়। তাসকিনের ক্ষেত্রেও তা-ই হয়েছে। তাসকিনের যথেষ্ট সম্ভাবনা আছে দেশের প্রধান বোলার হওয়ার। তার পেস, বাউন্স, আগ্রাসন, সুইং—সবই আছে। এখন সেটি ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ তার সামনে।
স্বাভাবিকভাবে বিশ্বকাপে বাংলাদেশের যে পারফরম্যান্স, তাতে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। এখানে তাই আর পড়ে থাকতে চাই না। বিশ্বকাপের পরই আমাদের সামনে পাকিস্তান। আশা করছি পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটাররা মানসিক ধাক্কা ও ক্লান্তি কাটিয়ে ওঠার সময় পাবে। ঘরের মাঠে দুর্দান্ত খেলে আবারও ফিরে আসবে আগের অবস্থানে।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে