ইনিংসের প্রথম বলেই মোসাদ্দেক হোসেন সৈকতের বলে বিদায় ওপেনার সৈকত আলীর (০)। দলীয় ২৪ রানে নেই জশ ব্রাউনও (১১)। তবে শুরুর এই ধাক্কাতেও কাবু হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ঠিকই লড়াইয়ের পুঁজি পেয়েছে তারা। আজ চট্টগ্রামে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গত ১০ ম্যাচের প্রতিটিতে হেরেছে ঢাকা। বাকি ম্যাচগুলো তাদের জন্য শুধুই নিয়মরক্ষার। চট্টগ্রামের অবশ্য এখনো বেঁচে আছে প্লে-অফের আশা। সেই আশা নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে তারা। তবে চট্টগ্রামকে খাদ থেকে টেনে তোলেন তানজিদ হাসান তামিম ও উইকেটরক্ষক টম ব্রুস। তৃতীয় উইকেটে দুজনে ৬৮ বলে করেন ৯৫ রানের জুটি।
ব্রুস ২ রানের জন্য ফিফটি বঞ্চিত হলেও তানজিদ খেলেছেন ৭০ রানের ইনিংস। তাঁর ৫১ বলের ইনিংসটিতে ছিল ১ চার ও ৫ ছয়। তবে শেষ দিকে চট্টগ্রামের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৮ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৪০ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে