
শিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। যে রশিদ খান আফগানিস্তানের জার্সিতে একের পর এক রেকর্ড গড়েছেন, তিনি কীভাবে আফগানদের বিপক্ষে হ্যাটট্রিক করেন! আসলে এই রশিদ খান যে সেই রশিদ খান নন।
হ্যাটট্রিক করা এই রশিদ খান খেলেন নেপালের হয়ে। আফগানিস্তানের বিপক্ষে কীর্তিটা তিনি করেছেন হংকং সিক্সেস টুর্নামেন্টে। হংকংয়ে ৬ ওভারের টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করা বোলার হলেন রশিদ খান। হ্যাটট্রিকের পাশাপাশি নেপালের এই পেসার হংকং সিক্সেসে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন।
হংকংয়ের মংকক মিশন রোডে গতকাল ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-হংকং। টস জিতে আগে ব্যাটিং পাওয়া আফগানদের ইনিংসের পঞ্চম ওভারে এসে সবকিছু ওলটপালট করে দেন রশিদ খান। সেদিকউল্লাহ পাচা, শরাফুদ্দিন আশরাফ, ইজাজ উদ্দিন আহমাদজাই—পঞ্চম ওভারের প্রথম তিন বলে আফগান এই তিন ব্যাটারকে ফিরিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করা বোলার বনে গেলেন রশিদ। এই তিন ব্যাটারের পাশাপাশি গুলবাদিন নাইবকে ফিরিয়েছেন রশিদ খান। ২ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে রশিদ হংকং সিক্সেস টুর্নামেন্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তিটাও নিজের নামে লিখিয়ে নিলেন।
রশিদের রেকর্ডের দিনে অবশ্য ম্লান হয়েছে সতীর্থদের পারফরম্যান্সে। টস জিতে আগে ব্যাটিং নেওয়া আফগানিস্তান নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছে ১১২ রান। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত থাকেন ফরমানউল্লাহ। জয়ের লক্ষ্যে নেমে ৬ ওভারে ২ উইকেটে ৯৫ রানে আটকে যায় নেপাল। আফগানদের ১৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফরমানউল্লাহ। ৩০ রানের ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ২ ওভারে ১৯ রানে নিয়েছেন ১ উইকেট। আজ ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছে নেপাল। আর নেপাল, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে আফগানিস্তান। বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে আফগানিস্তান-কুয়েত কোয়ার্টার ফাইনাল।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪১ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে