
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হঠাৎ লাহোর সফর নিয়ে চলছে আলাপ-আলোচনা। গতকাল রাতে বুলবুল লাহোরের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। যদিও এই ব্যাপারে তেমন কিছু জানা নেই বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ।
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে গতকাল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও জটিলতা দূর হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে বুলবুল জরুরি বৈঠকে অংশ নেবেন বলে বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। আজ সংবাদমাধ্যমকর্মীরা ফারুকের কাছে বুলবুলের হঠাৎ পাকিস্তান সফরের বিষয়ে জিজ্ঞেস করেছেন। বিসিবি সহ-সভাপতি বলেন, ‘সভাপতি আমাকে রাতে ফোন করেছিলেন। আমি ধরতে পারেনি। ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে দেখলাম বা শুনেছি সভাপতি গেছেন। তিনি তো বলেছেন আইসিসির কী একটা মিটিং করতে গিয়েছেন।’
ফারুকের সঙ্গে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট ও নাজমুলের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সাংবাদিকেরা এ ব্যাপারে জিজ্ঞেস করলে ফারুকের দাবি ভাইরাল ছবিটি এআই দিয়ে বানানো হতে পারে। বিসিবি সহ-সভাপতি বলেন, ‘আমি মনে করি, সম্পর্ক তো অবশ্যই ভালো আছে। মনে করি না এটা খারাপ। ছবিটাতে আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। আমাদের মধ্যে আসলে আলাপ-আলোচনা হয়েছে। যেটা পাইলট আপনাদের একাধিকবার যাঁর যাঁর সঙ্গে কথা হয়েছে, আমি আবারও বলছি আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম। ঢাকা স্টেডিয়ামের যে যে সুবিধা আছে, রংপুর গার্ডেনে গিয়ে দেখে এসেছিলাম ও আলাপ করেছিলাম। ছবিটা যদি ভালো করে খেয়াল করেন, এটা মনে হয় আমার আঙুল না। এই আঙুলটা কোত্থেকে এসেছে, আমি জানি না।’
ভাইরাল ছবিটি নিয়ে ফের ফারুককে জিজ্ঞেস করা হলে তিনি একটু বিরক্তই হয়েছেন। সাংবাদিকদের বিসিবি সহ-সভাপতি বলেন, ‘হতে পারে মানে তো সত্যি সত্যি হয়নি। যদি সত্যি সত্যি হয়, তাহলে তাকে সতর্ক করা হয়েছে। যদি এআই হয়ে থাকে, তাহলে তো নাই। এটা তো দোষের কিছু দেখি না। তার মানে বোর্ড থেকে যে সতর্ক করা হয়েছে, এটা আসলে বেশি বিছু জানি না।’
জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়, এমন কোনো ছবি না তুলতে সাংবাদিকদের অনুরোধ করেছেন ফারুক। আজ সংবাদমাধ্যমকর্মীদের বিসিবি সহ-সভাপতি বলেন, ‘এটা আমার মনে হয় ডিসিপ্লিনারি কমিটি থেকে সতর্ক করা হয়েছে, যদি কিছু ঘটে থাকে, যদি এমন কোনো ছবি তুলে থাকে এবং প্রাইভেসির যদি কিছু করে,এটা নিয়ে আসলে...তিনি যদি আসলে বিষয়বস্তু না জানেন, এরকম কোনো ছবি তোলা উচিত না। আপনাদের সবাইকে অনুরোধ করছি কোনো রকম বিভ্রান্তি ছড়ানোর দরকার নেই।’
নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি নতুন করে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল। সেদিনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে আইসিসি। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত থেকে এক চুলও সরা যাবে না বলে ৪ ফেব্রুয়ারি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে যাবে না বলে উল্লেখ করেছেন শেহবাজ।

মাঠের পারফরম্যান্স দেখে ভারত-পাকিস্তান ম্যাচকে এখন ‘হাইভোল্টেজ ম্যাচ’ বলার সুযোগ নেই। তবে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া দুই দল মুখোমুখি হওয়ার সুযোগ হয় না দেখে এই ম্যাচের দিকে তাকিয়ে আইসিসি থেকে শুরু করে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন শোনা যাচ্ছে
২৬ মিনিট আগে
জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়ন নিয়ে আলোচনা কম হয়নি। ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠনের প্রায় দুই মাস পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই তদন্ত প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে লাহোর গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মহসিন নকভি-বুলবুলের এই বৈঠকে থাকার কথা সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের ইমরান খাজা ও আরব আমিরাত ক্রিকেট বোর্ডের মোবাশ্বির উসমানিরও। মূলত পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্তে বিপাকে প
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটা ঘুরিয়ে ২০২৪ সালের ৮ জুন তারিখে ফেরা যাক। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। কিউইদের সেবার সুপার এইটে না উঠতে পারার নেপথ্যে এই বিশাল হার একটা কারণ ছিল। ২০ মাস পর আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সেই হারের প্রতিশোধ নিল।
৪ ঘণ্টা আগে